International Special News Special Reports

ইজরায়েলে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ছুঁড়ল ইরান

0
(0)

খবর লাইভ : ইজরায়েলে ‘নিষিদ্ধ’ ক্লাস্টার বোমা ব্যবহার করার অভিযোগ উঠল ইরানের বিরুদ্ধে। ইজরায়েলি সেনার তরফে এমনটাই জানানো হয়েছে। আইডিএফের ফ্রন্ট কমান্ড নিশ্চিত দাবি করেছে, বৃহস্পতিবার অর্থাৎ ১৯ জুন ইরান তেল আভিভে যে হামলা চালিয়েছে তার মধ্যে অন্তত একটি ছিল ক্লাস্টার বোমা ওয়ারহেডযুক্ত। এদিন ইরান মোট ২০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে জানানো হয়েছে।

ক্লাস্টার বোমা নাকি এতটাই ভয়ংকর যে বিশ্বের ১২০টি দেশ এর ব্যবহার নিষিদ্ধ করেছে। কেন এতটা ভয়ংকর বলা হয় এই বোমাকে? জানা যায়, ক্লাস্টার বোমা ফেটে গিয়ে আরও অনেক ছোট ছোট বোমা বেরিয়ে বিরাট এলাকায় বিস্ফোরণ ঘটায়। বোমারু বিমান বা জমি থেকেও এই বোমা ছোড়া যায়। এক্ষেত্রে কোনও নির্দিষ্ট জায়গা নয়, বড় অঞ্চল নিশানায় থাকে। ফলে সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা খুব বেশি। তাই এই বোমার ব্যবহার নিষিদ্ধ। ফলে আন্তর্জাতিক আঙিনায় প্রশ্ন উঠেছে, এই বোমা ব্যবহার করে ইরান কি আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইন লঙ্ঘন করল? বলে রাখা ভালো, ২০০৮ সালে ‘কনভেনশন অফ ক্লাস্টার মিউনিশনস’ আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী এর ব্যবহার নিষিদ্ধ করা হলেও ইজরায়েল, ইরান, আমেরিকা এতে অংশ নেয়নি। রাশিয়া, চিন ও ভারতের মতো দেশও এই চুক্তিতে সই করেনি।

ক্লাস্টার বোমার মধ্যে আসলে থাকে একগুচ্ছ ছোট ছোট বোমা। ছোট, কিন্তু শক্তিশালী। একটি বড় ক্ষেপণাস্ত্রের মোড়কে ওই ছোট বোমাগুলি ভরা থাকে। উৎক্ষেপণের পর শূন্যেই খুলে যায় ক্লাস্টার বোমার অস্ত্র-মুখ। ভিতর থেকে ছোট ছোট বোমাগুলি বেরিয়ে আসে এবং বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে। ইরানের ১৯ জুনের হামলার পর ইজরায়েলের সেনাবাহিনী জানায়, মাটি থেকে সাত কিলোমিটার উচ্চতায় ওই অস্ত্রের মুখ খুলেছিল। তা থেকে বেরিয়ে এসেছিল অন্তত ২০টি বোমা।

নির্বিচারে ধ্বংস করতে সক্ষম ক্লাস্টার বোমা। এক বার ছোঁড়া হলে কোথায় পড়ছে, তাতে কার ক্ষতি হচ্ছে, তা আর নিয়ন্ত্রণ করার কোনও উপায় নেই। মাটিতে দীর্ঘ ক্ষণ অবিকৃত এবং অবিস্ফারিত অবস্থায় তা পড়ে থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই বিশেষত্বই ক্লাস্টার বোমাকে কখনও কখনও ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়ানক করে তোলে।
প্রসঙ্গত, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, এমন আশঙ্কা থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের শুরু। হামলা চালায় ইজরায়েল। আমেরিকাও ক্রমাগত চাপ দিয়ে তেহরানকে আণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে রাজি করানোর চেষ্টা করেছিল। যদিও তারা তা মানেনি। তারপর থেকেই যুদ্ধ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। ইরানের পরমাণু কেন্দ্রেও হামলা চালিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *