খবর লাইভ : ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লা নাসের মাকারেম শিরাজি এক বিস্ফোরক ফতোয়া জারি করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে “ঈশ্বরের শত্রু” বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, এই দুই বিশ্বনেতা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তাই তাদের বিরুদ্ধে বিশ্ব মুসলিম সমাজকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো উচিত। এই ফতোয়ায় আয়াতোল্লা শিরাজি বলেন, […]
Tag: Iran
দু-সপ্তাহ পরে প্রকাশ্যে খামেনির সেই মৃত উপদেষ্টা আলি শামখানি, ইজরায়েলকে ফের হুঁশিয়ারি
খবর লাইভ : গত ১৩ জুন ইজরায়েলি হামলায় ‘মৃত্যু হয়েছিল’ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনির প্রধান উপদেষ্টা আলি শামখানির। এমনটাই দাবি করেছিল বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। যদিও সেই হামলার দু’সপ্তাহ পরে প্রকাশ্যে এলেন খামেনির সেই ‘মৃত’ উপদেষ্টা। এমনকী ইরানি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে পালটা ইজরায়েলকে হুঁশিয়ারি দিলেন। ইরানের পরমাণু গবেষণা নিয়ে উদ্বেগ বাড়ছিল ইজরায়েল এবং আমেরিকার। […]
ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনকে ফাঁসি দিল ইরান
খবর লাইভ : ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার একসঙ্গে তিন ব্যক্তিকে ফাঁসি দিল ইরান। মধ্যপ্রাচ্যর দেশটির বিচার বিভাগীয় সংবাদ পরিবেশক ‘মিজান নিউজ’ এই খবর জানিয়েছে। ইজরায়েলের সঙ্গে ১২ দিনের ধুন্ধুমার যুদ্ধের পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সংঘর্ষবিরতির প্রস্তাবে সম্মতি জানায় তেহরান। এরপরই মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল আয়াতুল্লা […]
ইরানের সঞ্চিত ১০ পরমাণু বোমার রসদ ৪০০ কেজি ইউরেনিয়ামের খোঁজ নেই, শঙ্কিত আমেরিকা
খবর লাইভ : গত সপ্তাহেই ইরানের তিন তিনটি পরমাণু কেন্দ্রে বিধ্বংসী বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করে সেগুলি ধ্বংস করেছে মার্কিন সরকার। আর এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ইরানের সঞ্চিত ৪০০ কেজি ইউরেনিয়ামের ভাণ্ডার এখনও অধরা, যা দিয়ে ১০টি পরমাণু বোমা বানিয়ে ফেলা যায় সহজেই। ইরান যখনই নতুন পারমাণবিক চুক্তি নিয়ে মার্কিন […]
ট্রাম্পের ঘোষণার পরেও ইজরায়েলে মিসাইল হামলা ইরানের
খবর লাইভ : ইরান ও ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, বাস্তবে কি যুদ্ধবিরতি হয়েছে ? কারণ, ট্রাম্পের এই ঘোষণার পরেও মিসাইল হামলা চালাল ইরান। ইজরায়েলের বেইয়ার শেবা শহরে একটি আবাসন চত্বরে আঘাত করে ইরানি ক্ষেপণাস্ত্র। তাতে এখনও পর্যন্ত কমপক্ষে তিন জনের মৃত্যুর খবর সামনে আসছে। ইজরায়েলের ওই শহরে মিসাইল […]
মধ্যপ্রাচ্যে আমেরিকার হৃদপিণ্ড কাতারে মার্কিন সেনাঘাঁটিতে পাল্টা হামলা ইরানের
খবর লাইভ : আমেরিকার মধ্যপ্রাচ্যের ‘হৃদপিণ্ডে’ আঘাত এনেছে ইরান। বদলা নিয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে। সোমবার কাতারের মার্কিন ঘাঁটিতে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়ে খামেনির ‘বিপ্লবী’ সেনা। যার বিস্ফোরণের শব্দ শোনা যায় কাতারের রাজধানী দোহা পর্যন্ত। এরপরই নতুন করে পারদ চড়ে আন্তর্জাতিক মহলে। তিনের পাল্টা চার জায়গায় হামলা। এদিন কাতার ছাড়াও মধ্যপ্রাচ্য়ের আরও তিনটি দেশ যথাক্রমে কুয়েত, ইরাক […]
ইরানে সফল হামলার প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, ইজরায়েলকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ ইরানের
খবর লাইভ: ইজরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। সোমবার সকালে ইজরায়েলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সাইরেন বেজে ওঠে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরানের দিক থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসে। যদিও আইডিএফ-এর একটি অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে, ইরান মাত্র একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়। ইরানের সর্বোচ্চ […]
ইরানের পাল্টা হামলার প্রস্তুতি শুরু, মোতায়েন করা হচ্ছে ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র
খবর লাইভ : মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবার চড়তে শুরু করেছে। ইজরায়েলের সাম্প্রতিক হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির রেভোলিউশনারি গার্ড জানায়, ইজরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘খাইবার শেকান’ মোতায়েন করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত […]
বাঙ্কারে আশ্রয় নিয়ে উত্তরাধিকারীর নাম সুপারিশ করলেন খামেনি, বাদ ছেলে মোজতবা
খবর লাইভ : ইরান বনাম ইজরায়েল সংঘাতে আমেরিকার প্রবেশ নিয়ে তাই উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের প্রস্তুতি সেরে রাখছেন ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনি। নিজের উত্তরসূরিও তিনি ঠিক করে ফেলেছেন বলে জানা যাচ্ছে। ইরান বনাম ইজরায়েল সংঘাত যখন চরমে, সেই সময় থেকেই খামেনির অবস্থান নিয়ে প্রশ্ন উঠছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, খামেনি গোপন […]
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা নরেন্দ্র মোদির
খবর লাইভ : ইরানের তিন পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। পশ্চিম এশিয়ায় সংঘর্ষের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইরান ও ইজরায়েল দুই দেশকেই সংঘর্ষ বন্ধ রেখে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। এর মাঝেই রবিবার দুপুরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার […]










