International Special News Special Reports

চিনের সঙ্গে বাণিজ্য সংঘাতে ইতি, বৈঠকের পর ঘোষণা ট্রাম্পের

0
(0)

খবর লাইভ : যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা কমাতে নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে দুই দিনের আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের উপপ্রধানমন্ত্রী হে লিপেং এই চুক্তিতে সম্মত হন।  চুক্তির আওতায় চিন বিরল খনিজ ও চুম্বক সরবরাহ করবে, আর আমেরিকা চিনা শিক্ষার্থীদের ভিসা প্রদান অব্যাহত রাখবে।

এছাড়া, আমেরিকা চিনা পণ্যের ওপর ৫৫% শুল্ক আরোপ করবে, যা পূর্ববর্তী শুল্কের সঙ্গে যুক্ত।  চীনও আমেরিকার পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করবে।  এই চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্রাম্প জানিয়েছেন, চিন থেকে বিরল খনিজ এবং চুম্বক আমদানির বিনিময়ে, চিনা পড়ুয়াদের ভিসা দিতে সম্মত হয়েছে ওয়াশিংটন। নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ওয়াশিংটন-বেজিং শুল্ক বিরোধের নিষ্পত্তিরও বার্তা দেন। তিনি লেখেন, ‘‘আমরা মোট ৫৫ শতাংশ শুল্ক পাচ্ছি, চিন ১০ শতাংশ পাচ্ছে। সম্পর্ক চমৎকার!’’

ওই বৈঠকের পরে ওভাল অফিসের তরফে জানানো হয়েছিল, চিনের সঙ্গে আমেরিকার বার্ষিক বাণিজ্য ঘাটতি ১২০ কোটি ডলার। একে কমানোর লক্ষ্যেই ট্রাম্প শুল্ক সংক্রান্ত পদক্ষেপ করেছেন। তাৎপর্যপূর্ণ ভাবে, বেজিংয়ের সঙ্গে শুল্ক-সংঘাতের আবহেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নতুন পড়তে আসা বিদেশি ছাত্রছাত্রীদের ‘স্টুডেন্টস ভিসা’ দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারির কথা জানিয়েছিলেন ট্রাম্প। তাঁর যুক্তি ছিল, প্যালেস্টাইন এবং চিনা কমিউনিস্ট-পন্থীদের তৎপরতা ঠেকানোর উদ্দেশ্যেই ওই পদক্ষেপ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *