Special News Special Reports State

শেষ পর্যন্ত পুলিশের জালে ডোমজুড়ের পর্ন সম্রাজ্ঞী ফুলটুসি

0
(0)

খবর লাইভ : শেষ পর্যন্ত পুলিশের জালে ডোমজুড়ের ‘পর্ন সম্রাজ্ঞী’ ফুলটুসি ওরফে শ্বেতা খান। পুলিশ সূত্রে খবর, আলিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। এর আগে বুধবার সকালে শ্বেতার ছেলে আরিয়ানকে গলফগ্রিন থেকে পাকড়াও করে পুলিশ। তাকে জেরা করে মায়ের সম্পর্কে তথ্য জোগাড় করেন তদন্তকারীরা।

ডোমজুড় কাণ্ডে অভিযুক্ত শ্বেতা খানের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি। অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি শ্বেতা খানের। তৃণমূলের সংখ্যালঘু সেলের মিছিলেও শ্বেতার উপস্থিতি। ‘কারও সঙ্গে ছবি থাকতেই পারে, তাতে কিছু যায় আসে না। এখন অভিযোগ উঠেছে, দল কড়া ব্যবস্থা নেবে’, প্রতিক্রিয়া তৃণমূলের হাওড়ার চেয়ারম্যান অরূপ রায়ের। ‘এক সময় ডোমজুড় কেন্দ্রের বিধায়ক ছিলাম, নানা অনুষ্ঠানে যেতাম। কে কখন ছবি তুলেছে বলতে পারব না’, প্রতিক্রিয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের তদন্তকারীরা রাতভর বিভিন্ন জায়গায় অভিযান চালায় ৷ পুলিশের অভিযানের খবর পেয়ে আরিয়ান এবং তার বোন পালিয়ে বেড়াচ্ছিল ৷ তবে, শেষমেষ গল্ফগ্রিন এলাকার একটি বাড়ি থেকে দু’জনকে ধরা হয় ৷ আর এরই মধ্যেই শ্বেতার বন্ধ ফ্ল্যাটে তল্লাশি চালানোর অনুমতি পেয়েছে হাওড়া পুলিশ ৷ এ দিন হাওড়া আদালতের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শ্বেতা খান ও আরিয়ান খানের ফকিরপাড়া এলাকার ফ্ল্যাটে তল্লাশির অনুমতি দিয়েছেন ৷

এদিন আরিয়ান খানকে গ্রেফতারের পর হাওড়ায় নিয়ে আসেন তদন্তকারীরা ৷ সেখানেই সাংবাদিক বৈঠক করে হাওড়া পুলিশের ডিসি (দক্ষিণ) সুরিন্দর সিং বলেন, “আরিয়ান খান গ্রেফতার হয়েছে, তাঁর সঙ্গে শ্বেতা খানের নাবালিকা কন্যাকেও গ্রেফতার করা হয়েছে ৷ 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *