Special News Special Reports State

৪ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন, কী বললেন পরেশ ?

0
(0)

খবর লাইভ : বেলা ১২টায় ইডি দফতর সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন।বের হলেন যখন, ঘড়ির কাঁটা বিকেল ৪টে।এসএসসি-তে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য পরেশ অধিকারীকে সোমবার ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরেশ জানান, কিছু নথিপত্র ফেরত দেওয়ার জন্য তাঁকে ডেকেছিল ইডি। তবে সেগুলি কী ধরনের নথি, সে বিষয়ে কিছু জানাননি তিনি।ইডি দফতর থেকে বেরিয়ে পরেশ বলেন, ‘‘কিছু নথি নিতে আজ এসেছিলাম। যে নথিপত্র আমার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলি ফেরত নিয়ে যাওয়ার জন্য আমাকে চিঠি দেওয়া হয়। তাই এসেছি।’’

আরও পড়ুনঃ জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভাঙায় নিষেধাজ্ঞা জারি হাই কোর্টের

কিন্তু ফের কবে আসতে হবে, সে বিষয়েও তিনি কিছু জানাননি। ইডি দফতর থেকে কী কী নথি ফেরত পেলেন? প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, তিনি এখনও সবটা দেখে উঠতে পারেননি। কী কী কাগজ তাঁকে ফেরত দেওয়া হয়েছে, তা পরে দেখে জানাবেন।তার বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি মন্ত্রী হিসাবে প্রভাব খাটিয়ে তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। কলকাতা হাই কোর্টের নির্দেশে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।সেই চাকরি দিয়ে দেওয়া হয় ‘যোগ্য প্রার্থী’ ববিতা সরকারকে। অঙ্কিতার বেতনও পান ববিতা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *