Special News Special Reports State

পর্যাপ্ত বাহিনীর দেখা নেই, কেন্দ্রের দিকে তাকিয়ে রাজ্য নির্বাচন কমিশন

0
(0)

খবর লাইভ : আগামী শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আদালতের নির্দেশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে ভোট। ২০১৩ সালের ভোটে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হয়েছিল। আদালতের নির্দেশ আছে এবার তার থেকেও বেশি বাহিনী দিয়ে ভোট করাতে হবে।

আদালতের নির্দেশ মেনে কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের কাছে বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল, তার অর্ধেকই এখনও এসে পৌঁছায়নি। এখনও কেন্দ্রের দিকে তাকিয়ে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ মাত্র ১০ দিন বাকি,এশিয়ান গেমসের জন্য কুস্তিগীরদের ট্রায়ালের দিন ঠিক করতে পারল না আইওএ

কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ভিন রাজ্য এবং কেন্দ্রের মোট ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, বকেয়া ওই ৪৮৫ কোম্পানি ভোটের আগেই পাঠিয়ে দেওয়া হবে। তবে আজ আসছে, কাল আসবে করে ভোটের দু’দিন আগেও বকেয়া বাহিনী রাজ্যে এসে পৌঁছায়নি।

Central-force-ec-west bengal-panchayet-election2023

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *