Special News Special Reports State

ধনিয়াখালিতে সাধারণ মানুষকে হুমকি দিয়ে কাটা হচ্ছে বেআইনি মাটি, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

1
(1)

খবর লাইভ : প্রাক্তন এক পুলিশ কর্মীর বদান্যতায় হুগলির ধনিয়াখালি আছে ধনিয়াখালিতেই। বিশেষ করে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে এই এলাকার লোকজনের রাস্তা দিয়ে চলাফেরা করাটাই যেন অবাস্তব হয়ে উঠেছে। কেউ বিনা অনুমতিতে বেআইনিভাবে মাটি কাটছেন তো কেউ আবার অনুমতি নিলেও আইনকে ঠিক ফাঁকি দিয়ে অবৈধের আশ্রয় নিচ্ছেন। তবে মাটি মাফিয়াদের এতো বাড়বাড়ন্তে প্রাক্তন এক পুলিশ কর্মী রয়েছেন বলে দাবি ধনিয়াখালি এলাকার লোকজনের।
ধনিয়াখালি থানার বহরমপুর এলাকায় মাটি কাটছেন গোপাল নামে এক মাটি মাফিয়া। তিনি তিন জায়গায় মাটি ফেলার অনুমতি পেলেও তার থেকে অনেক বেশি জায়গায় মাটি ফেলছেন বলে অভিযোগ এলাকার লোকজনের। শুধু তাই নয়, ওই এলাকার লোকজন অভিযোগ করাতে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
গোপাল নামের ওই মাটি মাফিয়ার ১০টি ট্রাক্টর চলার অনুমতি দিয়েছে প্রশাসন। সেখানে তিনি প্রায় ২০টি ট্রাক্টর চালাচ্ছেন বলে দাবি করেছেন এলাকার লোকজন। গোপাল বলেন, ‘গাড়ির অনুমতি পেয়েছি। তবে ১২টা চালাচ্ছি।’ গোপাল খবর লাইভের সাংবাদিককে খবর যাতে পরিবেশন না করা হয় তার জন্য বিশেষ কিছু দেওয়ার প্রস্তাবও দেন। তবে এর পিছনেও ওই প্রাক্তন পুলিশ কর্মীর পরামর্শ রয়েছে বলে জানা গিয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *