Special News Special Reports State

অভিষেকের কপ্টারে আয়কর হানা নিয়ে কোচবিহারে সরব মমতা

0
(0)

খবর লাইভ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর হানা হয় রবিবার। তা নিয়ে সোমবার কোচবিহারের সভা থেকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অভিষেকের একটা বৈঠক ছিল। ওর কপ্টারে আয়কর চলে গিয়েছে। সেখানে নাকি সোনা আর টাকা আছে। আমরা ও সব নিয়ে ঘুরি না। ওটা বিজেপি করে। আমাদের কিছু প্রয়োজন হলে মায়ের কাছে আঁচল পেতে দাঁড়াব।

আরও পড়ুনঃ নিরাপত্তা চেয়ে দার্জিলিং জেলা পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

বিজেপির ইস্তাহারে স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়া নিয়ে মমতার কটাক্ষ, ওঁরা বলছেন স্বনির্ভর গোষ্ঠীর লোন বাড়াবেন। টাকাই তো দেন না। লোন বাড়াবেন কী করে? আমাদের স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ৯০ লাখ। স্কুলের পোশাক তারাই তৈরি করে। এই গোষ্ঠীর জন্য আগামী দিনে বড় বাজার তৈরি করে দেব। ওরা নিজে রোজগার করবে।
মমতার চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে ঘোষণা করুন শ্বেতপত্র। বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে, কমিশনের রিপোর্ট ঘোষণা করুন। সেই সঙ্গে উত্তরপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্রের কথাও ঘোষণা করুন। বাংলা চোর নয়। চ্যালেঞ্জ করছি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *