National Special News Special Reports

জম্মু কাশ্মীরে জঙ্গি সন্দেহে ৩২ জায়গায় তল্লাশি

0
(0)

খবর লাইভ : ভোর সাড়ে ছ’টা থেকে জম্মু কাশ্মীরের অন্তত ৩২টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে রেইডে এনআইএ। এর মধ‍্যে রয়েছে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান, কুলগাম, উত্তর কাশ্মীরের সোপোর, কুপওয়ারার একাধিক লোকেশনে চলছে জোরদার তল্লাশি।

জঙ্গি-যোগ সন্দেহে এইসব যায়গায় তল্লাশি চলছে বলেই সেনা সূত্রে খবর। এর মধ্যে কিছু সন্দেহভাজন ওজিডব্লিউর ঠিকানাও রয়েছে বলে সূত্রের খবর। এর আগে গত সোমবারই জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, ওই এলকায়া কয়েক জনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। তার পরেই তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী। গত মঙ্গলবারও স্থানীয়দের থেকে খবর পেয়ে কাঠুয়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়েছিল নিরাপত্তাবাহিনী। স্থানীয়েরা জানিয়েছিলেন, ওই এলাকায় কয়েক জনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেছেন।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন কাশ্মীরে। ওই ঘটনায় অভিযুক্ত জঙ্গিদের এখনও খোঁজ মেলেনি। বেশ কয়েক জনকে আটক করে জেরা করা হয়েছে। এদিকে পহেলগাঁও হামলার পর থেকে জম্মু ও কাশ্মীরে ভয়ের আবহ তৈরি হয়েছে। তা দূর করতে গত সপ্তাহে উত্তর কাশ্মীরের বারামুল্লায় একটি রিসর্টে মন্ত্রী এবং আমলাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। কাশ্মীরে ফের পর্যটক টানতে উদ্যোগী তিনি। দেশবাসীকে তিনি এই বার্তাই দিতে চান ভূস্বর্গে আর ভয়ের কোনও কারণ নেই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *