খবর লাইভ : চড়চড়িয়ে বাড়ছে করোনা গ্রাফ। ১ এপ্রিল শুধু কলকাতাতেই আক্রান্ত ৩৯৯জন। সাতদিনে আক্রান্ত ৩ গুন। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪৬৬ জন। মধ্যপ্রদেশের ৪ জেলায় লকডাউন জারি করা হয়েছে। কিছুতেই বাগে […]
Month: April 2021
মুখ ফিরিয়েছে সরকারি হাসপাতাল, ধর্ণাতেই মৃত্যু করোনা রোগীর
খবর লাইভ : এই দুয়ার তো কখনও সেই দুয়ার। অসুস্থ শরীরে ঘোরা ঘুরিই সার! কোনও সরকারি হাসপাতালে ঠাঁই মেলেনি তাঁর। এমনই অভিযোগে অগত্যা পুরসভা অফিসের বাইরে ধর্ণায় বসেছিলেন ৩৮ বছর বয়সি এক করোনা রোগী । মুখে অক্সিজেন মাস্ক, পাশে অক্সিজেন সিলিন্ডার নিয়েই বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি। কিন্তু প্রশাসনের নজরে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। […]
কোভিড চিকিৎসায় এবার ফিতাকৃমির ওষুধ ব্যবহার?
খবর লাইভ : ক্রমশ বাড়ছে করোনার গ্রাফ। দেশে এখনও সবাইকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। কারণ ডোজের পরিমাণ বৃদ্ধি করা দরকার। এই পরিস্থিতিতে ফিতাকৃমি সংক্রমণ নিরোধক ওষুধকে কোভিড-১৯-এর চিকিৎসায় ব্যবহার করা যায় কিনা, তা পরীক্ষা করার অনুমতি দিল নরেন্দ্র মোদি সরকারের বিশেষজ্ঞ প্যানেল। তেলেঙ্গানার ওষুধ উদ্ভাবন সংস্থাকে ফিতাকৃমি সংক্রমণ নিরোধক ওষুধকে কোভিড-১৯-এর চিকিৎসায় ব্যবহার করা যায় […]
নন্দীগ্রামে মমতার হার নিশ্চিত, আত্মবিশ্বাসী শাহ
খবর লাইভ : কোচবিহারের শীতলকুচিতে প্রচারে ঝড় তুললেন অমিত শাহ। ৬০টার মধ্যে ৫০টির বেশি আসনে জিতে গিয়েছে বিজেপি। দিদি নিজেই হেরে যাবেন। উত্তরবঙ্গের একটিও আসন দিদির হাতে যাওয়া চলবে না। নন্দীগ্রামে ভোট মিটতেই জেতার ব্যাপারে আত্মবিশ্বাসের সুর অমিত শাহের গলায়। ভোটপ্রচারে রাজ্যে আজ অমিত শাহ। প্রচারে এসে ঝাঁঝালো আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। তিনি এদিন বলেন, […]
বারুইপুরে রোড শো অমিত শাহের
খবর লাইভ : বারুইপুরে রোড শো অমিত শাহের। উত্তরবঙ্গে প্রচার সেরেই সরাসরি দক্ষিণবঙ্গে উড়ে আসেন তিনি। মঙ্গলবার বারুইপুর পূর্ব ও পশ্চিমে ভোট। তাই প্রচারে ঝড় তুলতে মরিয়া গেরুয়া শিবির। শীতলকুচি থেকে ঝাঁঝালো আক্রমণ। সেই সঙ্গে একগুচ্ছ প্রতিশ্রুতি। তারপর সোজা দক্ষিণবঙ্গে রোড শো। বিজেপির এই হেভিওয়েটকে একবার সামনে থেকে দেখতে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার […]
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মাস্টার ব্লাস্টার
খবর লাইভ : করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকর। এবার হাসপাতালে ভর্তি হতে হলো তাঁকে। টুইট করে সেই খবর নিজেই দিয়েছেন তিনি। ৬ দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সচিনের রিপোর্ট পজিটিভ ধরা পড়ায়, বাড়ির সমস্ত সদস্যদের কোভিড পরীক্ষা করানো হয়। তবে তাদের সবার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর আজ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তারকাকে হাসপাতালে ভর্তি করানো […]
রাজ্যে ফের মেগা রোড শো মহাগুরুর
খবর লাইভ : দ্বিতীয় দফা শেষ। নজরে তৃতীয় দফার ভোট। বাকি কেন্দ্রগুলিকে সামনে রেখে উত্তরবঙ্গে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে নেই গেরুয়া ব্রিগেডেও। ফের নির্বাচনী প্রচারে রাজ্যে মোদি সেনাপতি অমিত শাহ। অন্যদিকে আজ হুগলির পুরশুড়ায় বিজেপি প্রার্থী বিমান ঘোষ এর সমর্থনে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। লক্ষ্য প্রত্যাবর্তন। আর সেই লক্ষ্যে নন্দীগ্রামে ভোট মিটতেই […]
স্বামীকে নিয়ে বড্ড গর্বিত সানি লিওন, কেন জানেন?
খবর লাইভ : স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে বড্ড গর্বিত প্রাক্তন পর্নস্টার তথা বলিউড তারকা সানি লিওন। প্রায়ই তাঁকে নিয়ে আবেগমাখা কথা বলেন সানি। তাঁর সন্তানদের বাবা হিসেবে ড্যানিয়েলকে অনেক সম্মানও করেন। তবে এবার অন্য কারণ জানালেন স্বামীকে নিয়ে গর্ব করার। কী এমন করলেন ড্যানিয়েল? আসলে ওই দিন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ড্যানিয়েলের সঙ্গে ফিরছিলেন […]
কৃষক আন্দোলনের ব্লু প্রিন্ট তৈরি করতে বৈঠকে কৃষি নেতৃত্ব
খবর লাইভ : চার মাস পেরিয়ে পাঁচ মাসে পড়েছে কৃষক আন্দোলন। আন্দোলনের ঝাঁজ আগের মতন নেই, মেনে নিচ্ছেন কৃষক নেতারাই। তাই আন্দোলনকে ফের চাঙ্গা করতে বৈঠকে বসছে কৃষি নেতৃত্ব। আন্দোলনের রণকৌশল ঠিক করতে আগামী ৫ ও ৬ তারিখ বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। সমস্ত মিডিয়ার ফোকাস এখন সেই দিকেই। কোনও সংবাদমাধ্যমেই এখন […]
বয়ালকাণ্ড নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ কমিশনের
খবর লাইভ : নন্দীগ্রামের বয়ালের ৭ নম্বর বুথ নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে ওই কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষককে শুক্রবার সন্ধে ছয়টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রাথমিক রিপোর্টে সাধারণ পর্যবেক্ষক হেমেন দাস দিল্লিতে পাঠানো রিপোর্টে জানিয়েছেন, বয়ালের ৭ নম্বর বুথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেড় ঘন্টার বেশি […]










