খবর লাইভ : ভোটবঙ্গে ফের বিজেপির অডিও বোমা। মমতা বন্দ্যোপাধ্যায়ে ফোনালাপের বিস্ফোরক ক্লিপ প্রকাশ্যে আনল বিজেপি। ১০ এপ্রিল শীতলকুচিতে আধাসেনার গুলি চালানোর পরই ওই ফোনটি করেছিলেন মমতা। এমনই দাবি পদ্ম শিবিরের। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ। ওই অডিও ক্লিপে কী শোনা গিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় ফোনটি করেছিলেন শীতলকুচির প্রার্থী পার্থপ্রতিম রায়কে। সেখানে নেত্রীকে […]
Day: April 16, 2021
নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণে সায় ব্রিটিশ সরকারের
খবর লাইভ : বড়সড় সাফল্য কেন্দ্রের। নীরব মোদিকে ভারতে ফেরাতে সায় দিল ব্রিটিশ সরকার। যার অর্থ সিবিআই চাইলেই PNB কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরবকে দেশে ফেরাতে পারবে। ফেব্রুয়ারিতেই নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় ব্রিটেনের অন্তর্দেশীয় প্রত্যর্পণ সংক্রান্ত ওয়েস্টমিনিস্টার আদালত। বিচারক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, ভারতীয় বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে আর্থিক দুর্নীতিতে জড়িত ওই ব্যবসায়ীকে। সেই রায়ের […]
তিন দফার ভোট একসঙ্গে করতে সওয়াল তৃণমূলের
খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে ৷ রাজ্যেও সংক্রমণ বাড়ছে ৷ বাকি রয়েছে আরও চার দফার ভোট ৷ এই পরিস্থিতিতে আজ সর্বদল বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন ৷ পুরনো প্রোটোকল মেনেই নির্বাচনী প্রচার এবং জনসভা চালিয়ে যাওয়ার পক্ষে আলোচনা হয়েছে বৈঠকে ৷ তবে তিন দফাকে মিলিয়ে এক দফায় ভোটগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত কোনও […]
ট্যুইটে বোমা ফাটালেন মহুয়া
খবর লাইভ : রাত পোহালেই পঞ্চম ভোট। তার আগে বিস্ফোরক ট্যুইট মহুয়া মৈত্রের। কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। কী অভিযোগ তাঁর? ট্যুইটে তিনি রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি প্রার্থীর ছবি তুলে ধরেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ করছেন কয়েকজন জওয়ান। তাঁদের প্রত্যেকের গায়ে খাকি রঙের পোশাক। মহুয়ার […]
লাইনে দাঁড়িয়ে ভোট দিতে চান বুদ্ধদেব ভট্টাচার্য
খবর লাইভ : পোস্টাল ব্যালটে নয়। ভোটকেন্দ্রে গিয়েই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একই ইচ্ছা পোষণ করেছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। ভোটের লাইনে দাঁড়িয়েই ভোট দিতে চান তিনিও। লোকসভার ভোট দিতে পারেননি। উপস্থিত থাকতে পারেননি ব্রিগেড সমাবেশে। তবে সম্প্রতি বাংলার মানুষকে সংযুক্ত মোর্চার প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে অডিও বার্তা […]
শীতলকুচিকাণ্ডে সিবিআই তদন্ত চান অধীর
খবর লাইভ : শীতলকুচির ঘটনায় সিবিআই তদন্ত হোক। এমনই দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরির। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কিংবা বর্তমান বিচারপতির নেতৃত্বে ওই ঘটনার তদন্ত চেয়েছেন তিনি। এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। পাশাপাশি নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন অধীর। অধীরের হয়ে এই মামলাটি লড়বেন আইনজীবী মইদুল ইসলাম। […]
আইকোর মামলায় ইডির নজরে এবার মদন পুত্র ও মানস ভুঁইঞা
খবর লাইভ: আগামিকাল পঞ্চম দফার ভোট। তার আগে অস্বস্তি বাড়ল তৃণমূলের। কামারহাটির তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্রকে আইকোর মামলায় তলব করল ইডি। ওই একই মামলায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞাকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থাটি। সূত্রের খবর, আগামী শুক্রবারের মধ্যে তাঁকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, মদন […]
মহারাষ্ট্রে বিপদ, করোনাকে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণার আর্জি উদ্ধবের
খবর লাইভ : করোনার ঠেলায় বিপর্যস্ত ঠাকরের রাজ্য। জেট গতিতে ছুটছে সংক্রমণের সংখ্যা। এই অবস্থাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করুক কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে এমনই জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেই সঙ্গে তাঁর আবেদন, আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিক কেন্দ্রীয় সরকার। চিঠিতে ঠাকরে লিখেছেন, ‘সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেনের যোগান। এখন রাজ্যের মোট ১২০০ এমটি […]
জমজমাট ভোট প্রচার! বঙ্গে একাধিক ভোট প্রচারে অমিত-মমতার দ্বৈরথ
খবর লাইভ : ভোট প্রচারে ঝড় তুলতে আজ ফের বঙ্গে অমিত শাহ। নদিয়া, উত্তর ২৪ পরগনার খড়দহে জনসভার পাশাপাশি রয়েছে রোড শো। এদিন তিনি রোড শো করবেন ব্যারাকপুর কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে। এর পাশাপাশি রাসবিহারী এভিনিউ এবং গনেশ চন্দ্র এভিনিউতে দলের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন মোদির যোগ্য সেনাপতি। পাশাপাশি আজই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি […]
লাগামছাড়া করোনা, কুম্ভ মেলা কি কাটছাঁট হতে চলেছে? নজর আজকের জরুরি বৈঠকে
খবর লাইভ : করোনা উদ্বেগের মধ্যেই কুম্ভস্নান। এবার কুম্ভ মেলা কাটছাঁট করার ভাবনা প্রশাসনের। বিকেল ৫টায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই নেওয়া হবে সিদ্ধান্ত। কুম্ভ মেলায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রশাসনের চিন্তার বিষয় হল, এখনও মেলা ১২ দিন চলবে। অর্থাৎ ২৭ এপ্রিল পর্যন্ত মেলা চলবে। এই মেলা চলার ফলে করোনার বংশবৃদ্ধিতে আরও বেশি […]










