খবর লাইভ : রাজ্যজুড়ে করোনার বেলাগাম সংক্রমণের বিষয়টি মাথায় রেখে এবার বিধানসভা ভোটের গণনার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। চলতি বছরে ভোট গণনা কেন্দ্রে ঘরের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন একটি ঘরে ১৪ থেকে ১৫টি টেবিল রাখা হতো। এবার সেখানে প্রতিটি ঘরে সাতটি টেবিল থাকবে। যদি কোনও গণনাকক্ষ বড় হয়, তাহলে […]
Day: April 20, 2021
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২৮শতাংশ হারে ডিএ বৃদ্ধি পয়লা জুলাই থেকে
খবর লাইভ : করোনা সংক্রমণের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ সাময়িক ভাবে বন্ধ ছিল৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে এবার ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগের হারেই না পাওয়া ডিএগুলি বৃদ্ধি পাবে ৷ ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবসরপ্রাপ্ত বা পেনশনভোগী মানুষদেরও সুবিধা হবে কেননা কেন্দ্রীয় সরকার ডিআর […]
গত ১১ দিনে করোনা সংক্রমণ দ্বিগুণ, আগামী ৩ সপ্তাহ ‘জরুরি অবস্থা’, জানাল কেন্দ্র
খবর লাইভ : এবছরের ১ জানুয়ারিতে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন ২০ হাজার জন৷ গত বছরে সেপ্টেম্বরে যে গ্রাফ ঊর্ধ্বগামী ছিল, তা অনেকটাই কমে যেতে থাকে শীতকালে৷ কিন্তু গরমের প্রকোপ বাড়তেই দেশে তীব্রভাবে আঘাত হেনেছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ৷ জানুয়ারির চেয়ে দশগুণ বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ ১৫ এপ্রিলের পর থেকে প্রতিদিন প্রায় ২ লক্ষের বেশি মানুষ […]
করোনার কবলে মুখ্য নির্বাচন কমিশনার, আক্রান্ত নির্বাচন কমিশনারও
খবর লাইভ : করোনা রেয়াত করছে না কাউকেই। দেশে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে কোভিড আক্রান্ত হলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। করোনায় সংক্রমিত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও। ভোটবঙ্গে ১৩ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন সুশীল চন্দ্র। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই সময় থেকেই তাঁর শরীরে করোনা ভাইরাস বাসা বাঁধে। যার জেরে নিজের বাড়ি থেকেই দায়িত্বভার […]
করোনাকালে সেনার মদত! ৬৭টি সেনা হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসার ব্যবস্থা
খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। আর দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে করোনা বাড়ছে তাতে স্বাস্থ্য বিভাগও উদ্বিগ্ন।প্রত্যেককে চিকিৎসা দেওয়াই প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন।আর এই বিপর্যয়ের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রক থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হল। এখন থেকে করোনা রোগীরা সেনা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং […]
‘সুপ্রিম’ স্বস্তি উত্তরপ্রদেশের, ৫ শহরে হচ্ছে না লকডাউন
খবর লাইভ : উত্তরপ্রদেশের ৫টি শহরে আপাতত লকডাউন হচ্ছে না। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট। তবে লকডাউনে স্থগিতাদেশ দিলেও, রাজ্যে কোভিড মোকাবিলায় কী পদক্ষেপ নিচ্ছে সরকার তা দ্রুত হাইকোর্টকে জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কোভিডের বাড়বাড়ন্তের জেরে সোমবারই লখনউ, বারাণসী, প্রয়াগরাজ, কানপুর ও গোরক্ষপুরে লকডাউন ঘোষণা করার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ সেই […]
শেষ দুই দফার ভোট একসঙ্গে করার দাবি নিয়ে কমিশনে তৃণমূল
খবর লাইভ : সপ্তম ও অষ্টম দফার ভোট একসঙ্গে করার জন্য নির্বাচন কমিশনে স্মারকলিপি তৃণমূলের । এর আগেও একাধিকবার তৃণমূলের তরফে এই দাবি তোলা হয়েছিল । কমিশনের তরফে সর্বদল বৈঠকও ডাকা হয়েছিল । কিন্তু সেই বৈঠক থেকে তিন দফার ভোট সংযুক্তিকরণ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । এই পরিস্থিতিতে আজ ফের একবার কমিশনের কাছে স্মারকলিপি […]
রমজানে অনন্য নজির! করোনা রোগীদের প্রাণ বাঁচাতে মসজিদে তৈরি হল কোভিড সেন্টার
খবর লাইভ : দেশে প্রাণঘাতী করোনার প্রকোপ। অভিযোগ, এই পরিস্থিতিতে না পাওয়া যাচ্ছে হাসপাতালের বেড, আর না মিলছে অক্সিজেন। এবার করোনা রোগীদের প্রাণ বাঁচাতে মসজিদে তৈরি করা হল কোভিড সেন্টার। রাতারাতি সেখানে তৈরি করা হয়েছে ৩০ শয্যার কোভিড বেড। করোনার জেরে মহারাষ্ট্র, গুজরাতসহ অনেক রাজ্যের অবস্থা গুরুতর। গুজরাতে দৈনিক সাত হাজারেরও বেশি সংক্রমিত হচ্ছে। পরিস্থিতি […]
করোনা মোকাবিলায় রবীন্দ্র সদনে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের
খবর লাইভ : করোনা মোকাবিলায় মঙ্গলবার রবীন্দ্র সদনে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে সমস্ত সরকারি হাসপাতালের প্রশাসনিক প্রধান বা সুপাররা উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনা পরিস্থিতিতে রাজ্যে সেফ হোমের সংখ্যা বাড়ানো হবে। একইসঙ্গে হাসপাতালগুলিতে কোভিড বেডের সংখ্যা বাড়ানো হবে। এই মুহূর্তে শহর কলকাতা এবং […]
বিপদের সময় দায় এড়াচ্ছে কেন্দ্র, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কেন্দ্রীয় ভ্যাকসিন নীতির সমালোচনা মমতার
খবর লাইভ : দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রের ভ্যকসিন বণ্টন নীতি নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। চিঠির ছত্রে ছত্রে আছে আক্রমণের সুর। আগামী ১ মে থেকে ১৮ বছর বয়স হলেই টিকা নেওয়া যাবে। তবে ১৮ বছরের কম বয়সীরা টিকা নিতে […]





