খবর লাইভ : দ্বিতীয় দফা শেষ। নজরে তৃতীয় দফার ভোট। বাকি কেন্দ্রগুলিকে সামনে রেখে উত্তরবঙ্গে প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে নেই গেরুয়া ব্রিগেডেও। ফের নির্বাচনী প্রচারে
রাজ্যে মোদি সেনাপতি অমিত শাহ। অন্যদিকে আজ হুগলির পুরশুড়ায় বিজেপি প্রার্থী বিমান ঘোষ এর সমর্থনে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী।
লক্ষ্য প্রত্যাবর্তন। আর সেই লক্ষ্যে নন্দীগ্রামে ভোট মিটতেই উত্তরবঙ্গ উড়ে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভা রয়েছে অমিত শাহেরও। উত্তরবঙ্গ প্রচার শেষে সোজা দক্ষিণবঙ্গ যাবেন তিনি। বেলা তিনটে রোড শো বারুইপুরের ফুলতলা থেকে পদ্মপুকুর পর্যন্ত। এরপর বিকেল চারটেয় অমিত শাহের দ্বিতীয় রোড শো। আমবাগান গ্রাউন্ড স্ট্যান্ড থেকে গৌরহাটি মোড় পর্যন্ত রোড শো করবেন বিজেপির এই হেভিওয়েট।
অন্যদিকে হুগলির পুরশুড়াতে বিমান ঘোষ এর সমর্থনে রোড শো করলেন মহাগুরু। তারকাকে এক ঝলক দেখতে রাস্তার দুই পাশে ভিড় ছিল চোখে পড়ার মতো। অতিসম্প্রতি প্রার্থীর হয়ে প্রচারে এসে প্রচার গাড়ি পছন্দ হয়নি মিঠুনের। সেই নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। এমনকি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই রোড শো শেষ করে গাড়ি থেকে নেমে যান বলিউড সুপারস্টার। আজ অবশ্য সেই ঘটনার পুনরাবৃত্তি হয়নি।




