খবর লাইভ : পাঁচ প্রাণের বিনিময়েই শেষ হল বঙ্গের চতুর্থ দফার ভোট পর্ব। জীবনে প্রথম ভোট দেওয়ার জন্য ভোটের লাইনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাতে হল ১৮ বছরের এক কিশোরকে। আর ‘অশান্তি’ থামানোর অছিলায় কেন্দ্রীয় বাহিনীর নির্বিচারে চালানো গুলিতে মৃত্যুর মুখে ঢলে পড়লেন আরও চার জন। দুটি ঘটনায় ঘটেছে রাজনৈতিক সন্ত্রাস আর হিংসার আঁতুরঘর হয়ে […]
Day: April 10, 2021
মাফিয়াদের দৌরাত্ম্যে দিনে দুপুরে চুরি দামোদরের বালি
খবর লাইভ : ভোট চলাকালীনও বালি মাফিয়াদের দৌরাত্ম্য অব্যাহত। হাওড়া- হুগলি সীমানার উদয়নারায়ণপুরের কাছে বকপোঁতায় অবাধে চলছে বালিপাচার। প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এভাবে দিনে দুপুরে বালি চুরি হওয়ায়, নদীর নব্যতা যেমন কমছে, তেমনি বাড়ছে বন্যার আশঙ্কা। এমনই মনে করছেন স্থানীয়রা। মূলত বকপোঁতা এলাকাটি হুগলির শেষ সীমানায় পড়ে। হুগলি থেকে হাওড়ার […]
‘পুরো টেপ প্রকাশ করুন’, বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলের ভোট কুশলীর
খবর লাইভ : রাজ্যে চতুর্থ দফার ভোট শুরুর আগেই তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের কণ্ঠস্বর সম্বলিত একটি অডিও টেপ কার্যত শোরগোল ফেলে দিয়েছে। শনিবার ভোট শুরুর খানিক আগেই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি অডিও টেপ প্রকাশ করে দাবি করেন, ‘খোদ তৃণমূলের ভোটকুশলীই মেনে নিয়েছেন বাংলায় বিজেপি সরকার আসছে।’ তাঁর ওই দাবির […]
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল
খবর লাইভ : শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস ৷ যে ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকা কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ সেই সঙ্গে নির্বাচন কমিশনকেও আগের পুলিশ সুপারকে বদলি করা নিয়ে বিঁধেছে ঘাসফুল শিবির ৷ আজ চতুর্থ দফার ভোটে রক্তাক্ত হয়েছে কোচবিহারের শীতলকুচি […]
অসমের ৪ বিধানসভা কেন্দ্রে ফের ভোট
নয়াদিল্লি, ১০ এপ্রিল : অসমের রাতাবাড়ি, সোনাই ও হাফলং বিধানসভা কেন্দ্রের চারটি বুথে পুনরায় ভোট নেওয়া হবে ২০ এপ্রিল। শনিবার এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। অসমের মুখ্য নির্বাচন আধিকারিককে এক চিঠিতে কমিশন ওই বুথের ভোট বাতিল বলে ঘোষণা করেছে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল আইন, ১৯৫১-এর ৫৮ ধারার (২) (এ) উপধারায় ১ এপ্রিল বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় […]
শীতলকুচির ঘটনায় সিআইডি তদন্ত করবে মমতা
খবর লাইভ : কোচবিহারের শীতলকুচির ঘটনায় সিআইডি তদন্ত করে দেখবে রাজ্য সরকার ৷ শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে একথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “এখানে মানুষের প্রাণ নিয়ে খেলা হচ্ছে ৷ আমি এখনও মুখ্যমন্ত্রী ৷ ঘটনার সিআইডি তদন্ত করব ৷ চাই না প্রমাণ নষ্ট হোক ৷” চতুর্থ দফার ভোটের হিংসা নিয়ে তৃণমূল নেত্রী বলেন, […]
শীতলকুচির ঘটনায় কী বললেন মোদি?
খবর লাইভ : ভোট চতুর্থীতে রক্তাক্ত হল কোচবিহারের শীতলকুচি। কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গুলিতে মৃত্যু হয়েছে চারজনের। এই মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। শনিবার সকালের এই ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। নির্বাচন কমিশনকে তদন্তের আবেদন জানাব।’ এদিন শিলিগুড়ি ও কূষ্ণনগর […]
কেন্দ্রীয় বাহিনীর গুলি, মৃত ৫, কাল উত্তপ্ত শীতলকুচিতে যাচ্ছেন মমতা
খবর লাইভ : চতুর্থ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু চারজনের। শীতলকুচির ঘটনায় নরেন্দ্র মোদি ও অমিত শাহকে নিশানা করেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ট্যুইট করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীতলকুচির ১২৬নং বুথে ভোটদান স্থগিত রাখা হয়। আগামিকাল ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের পাশাপাশি শীতলকুচিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট শুরু হতেই হিংসা […]
ভোট চতুর্থীতে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, উত্তেজনা উলুবেড়িয়ায়
খবর লাইভ : চতুর্থ দফার ভোটে দিন উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। শোয়ার ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় দেহ। ঘটনাকে ঘিরে প্রবল উত্তেজনা হাওড়া উলুবেরিয়ার শ্যামসুন্দর চকের দশ ভাগাতে। ভোট আবহে এই নিয়ে পাঁচজন বিজেপি কর্মীর দেহ উদ্ধার হল। মৃতের নাম নন্দ নস্কর। পরিবার সূত্রে খবর, শুক্রবার গভীর রাত পর্যন্ত দলের কাজে […]
দিনহাটায় তৃণমূল এজেন্টকে বসতে ‘বাধা’
খবর লাইভ : দিনহাটা ভেটাগুড়িতে তৃণমূল ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ প্রিসাইডিং অফিসারের সামনেই তৃণমূল এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়। রাজি না হওয়ায় এজেন্টের ভাইপোকে অপহরণ করে মারধর করা হয়। এমনকী ভাইপোর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূল এজেন্ট বুথে ছিলেন। পরে চলে যান। দাবি প্রিসাইডিং অফিসারের। গোটা ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল […]










