Sports

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মাস্টার ব্লাস্টার

5
(1)

খবর লাইভ : করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকর। এবার হাসপাতালে ভর্তি হতে হলো তাঁকে। টুইট করে সেই খবর নিজেই দিয়েছেন তিনি। ৬ দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন মাস্টার ব্লাস্টার।
সচিনের রিপোর্ট পজিটিভ ধরা পড়ায়, বাড়ির সমস্ত সদস্যদের কোভিড পরীক্ষা করানো হয়। তবে তাদের সবার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর আজ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তারকাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পুরোপুরি সুস্থ হয়ে দ্রুত তিনি বাড়ি ফিরবেন বলে ট্যুইটে আশা প্রকাশ করেছেন শচিন।
সম্প্রতি বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছিলেন তিনি। এরপরই তিনি জানান, করোনা হয়েছে তার। উল্লেখ্য ২৪ এপ্রিল ৪৮ বছরে পা দিতে চলেছেন লিটিল মাস্টার। দেশের হয়ে প্রথম খেলা শুরু করেন ১৯৮৯ সালে। এরপর ২০১৩ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন শচিন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *