খবর লাইভ : অশান্তির করাল থাবা থেকে মুক্ত হতে পারল না বঙ্গের ষষ্ঠ দফার ভোটও। কোথাও চলল বোমাবাজি, কোথাও চলল গুলি। ভোটের শেষ লগ্নে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের চোপড়া। তাঁদের তিন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও বৃহস্পতিবারের ভোটে রক্ত ঝরলেও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। আগের […]
Day: April 22, 2021
বাগদায় চলল গুলি! ‘আত্মরক্ষার স্বার্থে’ বলে দাবি পুলিশের
খবর লাইভ : ভোটষষ্ঠীতে ফিরল শীতলকুচির স্মূতি। এবার ঘটনাস্থল বাগদা। গুলিবিদ্ধ ২ গ্রামবাসী। কাঠগড়ায় এবার পুলিশ বাহিনী। গোটা ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে পুলিশের তরফে। আত্মরক্ষার স্বার্থেই গুলি বলে তাঁদের। ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মীও। বৃহস্পতিবার ভোট শুরুর পর থেকেই সংবাদ শিরোনামে চলে আসে বাগদা বিধানসভা এলাকা। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে […]
‘সিস্টেম ভেঙে পড়েছে’, কোভিড মোকাবিলায় ভারতের সমালোচনায় মুখর আন্তর্জাতিক মিডিয়া
খবর লাইভ : দেশে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ বিধ্বংসী রূপ নিয়েছে। দৈনিক করোনার সংক্রমণ ও মৃত্যুতে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে ইতিমধ্যে৷ বৃহস্পতিবার পাওয়া খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এক দিনে এত করোনা রোগী আগে কখনও শনাক্ত হয়নি। ভারতে গত ২৪ ঘণ্টায় যতসংখ্যক করোনা রোগী শনাক্ত […]
দেশজুড়ে বিপর্যয়! ‘জাতীয় জরুরি অবস্থা’ বলে কেন্দ্রকে ‘সুপ্রিম’ নোটিশ
খবর লাইভ : দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি। এরমধ্যে অক্সিজেনের আকাল দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মতো একাধিক রাজ্যে।এই পরিস্থিতিতে অক্সিজেন সরবরাহ ও ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে কেন্দ্রকে একটি ‘জাতীয় পরিকল্পনা’ নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি দেশের বর্তমান করোনা পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ বলেও মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে। দেশে যা করোনা পরিস্থিতি, তাতে স্বতঃপ্রনোদিত […]
মুখে ‘এক দেশ, এক দলের’ কথা, টিকার বেলায় নয় কেন! কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের
খবর লাইভ : টিকার দাম ১ মে থেকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্র সরকার টিকা বিক্রেতাদের পূর্ণ ছাড় দিয়েছে এবং দামের ক্ষেত্রে কোনও রকম হস্তক্ষেপ করছে না। সরকারের এই টিকা-নীতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ”টিকার একটাই দাম নির্দিষ্ট করা দরকার সরকারের। তিনি টুইটে লিখেছেন, বিজেপি সব সময় চিৎকার করে […]
শেষ মুহুর্তে বঙ্গ সফর বাতিল নমোর
খবর লাইভ : সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত শুক্রবার বাংলায় নির্বাচনী সভা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের চলতি বিধানসভা ভোটে আজই শেষ বারের জন্য প্রচারে আসার কথা ছিল তাঁর। মালদা, বহরমপুর, সিউড়ির পাশাপাশি কলকাতার শহিদ মিনার ময়দানে নির্বাচনী সভা করার কথা ছিল নমোর। সেই সভার জন্য প্রস্তুতিও নিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা। করোনার চোখ রাঙানির […]
হাবড়ায় ভোটারদের ‘মারধর’
খবর লাইভ : ভোটবঙ্গে বেলা শেষে উত্তেজনা হাবড়ায়। বিজেপিকে ভোট না দেওয়ায় হাবড়ায় ভোটারদের ‘মারধর’। অভিযোগের তির কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ৭ নম্বর বুথের ঘটনা। ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। অন্যদিকে, ৫৪ ও ৫৫ নম্বর বুথ দখলের চেষ্টার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। চলছে নবান্ন দখলের লড়াই। আজ ষষ্ঠদফার মোট ৪৩টি আসনে ভোটগ্রহণ। তারমধ্যে রয়েছে উত্তর ২৪ […]
শহিদ মিনারে মাত্র ৫০০ শ্রোতাকে নিয়ে সভা, বঙ্গে কাল শেষ ভোট প্রচারে মোদি
খবর লাইভ : প্রাণঘাতী করোনাভাইরাসের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে শুক্রবার ফের ভোটপ্রচারে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বিধানসভা ভোটে এটাই তাঁর শেষ ভোটপ্রচার। কলকাতার শহিদ মিনার ময়দানের পাশাপাশি আজ মালদা, বহরমপুর ও সিউড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী। আর তাঁর শেষ ভোটপ্রচার থেকে যাতে রাজনৈতিক ফায়দা লোটা যায়, তার জন্য কোমর কষে ঝাঁপিয়েছেন বঙ্গের পদ্ম […]
ভোটবঙ্গে ধুন্ধুমার, ১ মাসের শিশুকে থাপ্পড়!
খবর লাইভ : ষষ্ঠদফায়তেও উত্তেজনা অব্যাহত। রাজনৈতিক হিংসার থেকে বাদ গেল না শিশুরাও। কোলের শিশুকে ফেলে দেওয়া হল নর্দমায়। তার মাথায় ও পায়ে চোট লেগেছে। এক মাসের শিশুকে দেওয়া হল কষিয়ে থাপ্পড়! এমনই অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঠিক কী অভিযোগ? কেতুগ্রামের রাজুড়ের ১০১ নম্বর বুথে বিজেপি কর্মী সমর্থকরা ভোট দিতে […]
ভোট ষষ্ঠীতে উত্তেজনা টিটাগড়ে, সপ্লিন্টার ছিটকে খুদের থুতনিতে
খবর লাইভ : ষষ্ঠদফাতেও উত্তেজনা অব্যাহত। উত্তপ্ত ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র। টিটাগড়ে মুহুমুহু বোমাবাজি। আহত এক শিশু সহ ৬জন। বিএন বোস হাসপাতালে চিকিৎসাধীন তারা। টিটাগড় পুরসভার অন্তর্গত টাটা গেট সংলগ্ন চার নম্বর জলের ট্যাঙ্ক এলাকা। অভিযোগ, ওই এলাকায় সাত থেকে আটটি বোমা ছোড়া হয়। বোমার সপ্লিন্টার লেগে গুরুতর জখম হয় এক শিশু। রাস্তায় রক্ত ছড়ানো। বাড়ির […]


