National

চাপে পড়ে ডিগবাজি! ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত সেনগারের স্ত্রীর টিকিট বাতিল করল বিজেপি 0 (0)

খবর লাইভ : চাপে পড়ে ডিগবাজি। উত্তরপ্রদেশের উন্নাওয়ে ধর্ষণ কাণ্ডের সাজাপ্রাপ্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের স্ত্রীর টিকিট বাতিল করল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে তাদের টিকিট দেওয়ার কথা ঘোষণা করেছিল গেরুয়া শিবির। খবর চাউর হতেই নির্যাতিতার পরিবার হুঁশিয়ারি দেয়, সঙ্গীতা ভোটে দাঁড়ালে তারা পাল্টা প্রচারে নামবে। এরপর চাপে পড়ে তার নাম তুলে নেয় বিজেপি। চাকরি চাইতে […]

State

শীতলকুচিতে নিহতদের ৫ লক্ষ ও আহতদের ২ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার 0 (0)

খবর লাইভ : শীতলকুচিতে গুলিতে যাঁরা মারা গিয়েছেন ও আহত হয়েছেন মানবিকতা দেখিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের তৃণমূল সরকার। নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শীতলকুচি যাওয়া আটকে দিয়ে দেশজুড়ে ঘৃণা আর নিন্দার মুখে পড়ার পরে আর নিহত […]

State

রক্তাক্ত চতুর্থ দফায় ভোট পড়েছে সবচেয়ে কম 0 (0)

খবর লাইভ : বঙ্গের বিধানসভা ভোট নিয়ে ধারাবাহিক তামাশায় ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলছেন কি ভোটাররা? প্রশ্নটা উঠেছে, চতুর্থ দফায় ভোটদানের হারে। রাজ্যে সবচেয়ে কম ভোট পড়ল ‘রক্তস্নানের’ চতুর্থ দফায়। রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে চতুর্থ দফায় ৪৪ বিধানসভা আসনে গড়ে ভোট পড়েছে ৭৯.৯০ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে ‘রক্তাক্ত’ কোচবিহারে। উত্তরবঙ্গের […]

National

ভোটের ফল বেরোতেই উত্তেজনা ত্রিপুরায়, একাধিক জেলায় জারি ১৪৪ ধারা 0 (0)

খবর লাইভ : ত্রিপুরা উপজাতি এলাকাভুক্ত স্বায়ত্ত্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) কয়েকটি জায়গায় ১৪৪ ধারা জারি করেছে রাজ্য প্রশাসন। বিজেপি ও তার মিত্রশক্তি ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) জেলা পরিষদ নির্বাচনে হারার পর ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়ে। তারপর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রিপুরা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স (টিআইপিআরএ) একতরফা ভাবে ২৮টি আসনের মধ্যে ১৮টিতে জয়ী […]

National

দুয়ারে করোনা! পরিস্থিতি সামাল দিতে রেমডেসেভির রফতানিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের 0 (0)

খবর লাইভ : দেশে দৈনিক সংক্রমণ দেড় লক্ষ ছাড়াল। রাজ্যেও করোনা সংক্রমণ প্রায় সাড়ে চার হাজার ছুঁইছুঁই। শুধু কলকাতাতেই আক্রান্ত ১১০৯জন। এই অবস্থায় আজ থেকে শুরু হয়েছে ‘টিকা উৎসব’। এ বার করোনার বাড়তি সংক্রমণের পরিস্থিত মাথায় রেখে অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডেসেভির রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। আমেরিকার জিলিড সায়েন্সের সঙ্গে হাত মিলিয়ে ৭টি ভারতীয় কোম্পানি […]

State

বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে: দিলীপ 0 (0)

খবর লাইভ : ‘শীতলকুচি কী দেখেছেন! এরপর বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’ বরানগরে প্রচারে গিয়ে এমনই হুঁশিয়ারি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। রাজ্যে ভোট চতুর্থীতে রক্তাক্ত হয়েছে বাংলা। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন চার যুবক। এই ঘটনাকে ‘গণহত্যা’-র সঙ্গে তুলনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি অবশ্য এই ঘটনার জন্য মমতার ‘উস্কানিমূলক মন্তব্যকে’ […]

State

মোদির ‘দিদি ও দিদি’ সুরেই হেনস্তার শিকার মেয়েরা, প্রতিবাদে সোচ্চার বেঙ্গল সিটিজেন ফোরাম 0 (0)

খবর লাইভ : ২১ এর মহারণে বিজেপির অন্যতম প্রচারের হাতিয়ার মহিলা সুরক্ষা। অথচ সেই ভোটের সময়ই ইভটিজিংয়ের শিকার মেয়েরা। দাবি বেঙ্গল সিটিজেন ফোরামের। লজ্জাজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ফোরামের সদস্যরা।নির্বাচন কমিশনে নালিশ জানানোরও হুঁশিয়ারি ফোরামের সদস্যদের। কী বলা হয়েছে ওই এফআইআরে? নরেন্দ্র মোদি জনসভায় যে […]

State

‘অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ঙ্কর’ অমিত শাহকে ঝাঁঝালো আক্রমণ তূণমূলের 0 (0)

খবর লাইভ : শীতলকুচিতে চারজনের মৃত্যুতে মমতাজি এত শোকপ্রকাশ করছেন, কিন্তু ওই দিন যে আনন্দ বর্মন নামে এক নতুন ভোটারও প্রাণ হারিয়েছেন, সে কথা তো উনি ভুলেই গিয়েছেন। বিজেপি নেতা অমিত শাহের এই মন্তব্যর তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। এদিন ভবনে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘অমিত শাহ মিথ্যা কথা বলছেন। অর্ধসত্য মিথ্যার থেকেও […]

State

‘শীতলকুচির আনন্দ বর্মনকে ভুলে গেলেন?’ ক্ষমা চান মমতা, তোপ শাহের 0 (0)

খবর লাইভ : কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু হয়েছে চারজনের। যা নিয়ে তুলকালাম ভোটের বঙ্গ রাজনীতি। ঘটনায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে নন্দীগ্রামের মতো গণহত্যা বলেও মন্তব্য করেছেন। এদিন পাল্টা জবাব দিলেন অমিত শাহ। শান্তিপুরে বিজেপি প্রার্থীর রোড শো’র পর সাংবাদিকদের মুখোমুখি […]

State

‘নন্দীগ্রামের মত এটাও গণহত্যা’, শীতলকুচির ঘটনায় প্রতিক্রিয়া মমতার 0 (0)

খবর লাইভ : কমিশনের নিষেধাজ্ঞা। তাই শীতলকুচিতে যেতে পারেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে সাংবাদিক বৈঠক থেকে ভিডিওকলে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। ১৪ এপ্রিল শীতলকুচি যাবেন। ওইদিনই মৃতের পরিবারের সদস্যদের হাতে টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। রবিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। সাংবাদিকদের সামনে কমিশন ও বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মমতা। বলেন, […]