National

লাগামছাড়া করোনা,চিন্তা বাড়াচ্ছে সংক্রমণ

0
(0)

খবর লাইভ : চড়চড়িয়ে বাড়ছে করোনা গ্রাফ। ১ এপ্রিল শুধু কলকাতাতেই আক্রান্ত ৩৯৯জন। সাতদিনে আক্রান্ত ৩ গুন। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৪৬৬ জন। মধ্যপ্রদেশের ৪ জেলায় লকডাউন জারি করা হয়েছে।
কিছুতেই বাগে আনা যাচ্ছে না নাছোড় করোনাকে। কোভিডে সব থেকে বেশি কাবু মহারাষ্ট্র। গোটা রাজ্যে লকডাউনের পথে না হাঁটলেও শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেবেন মেয়র কিশোরী পেডনেকার। করোনা গ্রাফে রাস টানতে আজই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। রাজ্যে সব থেকে খারাপ অবস্থা মুম্বই, পুণে ও নাগপুরের মতো জেলায়। এই পরিস্থিতিতে আগেই এক সপ্তাহের জন্য লকডাউন জারি হয়েছিল পুণেতে। এ বার জারি হল কার্ফু। আগামী এক সপ্তাহের জন্য পুণে জেলায় সন্ধে ছটা থেকে ভোর ছটা অবধি কার্ফু জারি থাকবে। এই এক সপ্তাহ জেলার সমস্ত হোটেল, রেস্তরাঁ, সিনেমা হল বন্ধ থাকবে। কার্ফু চলাকালীন শুধু জরুরি পরিষেবা ও হোম ডেলিভারির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা গত ৫ মাসে সর্বোচ্চ। এনিয়ে আজই বৈঠকে বসতে পারে কেন্দ্র। ১১টি রাজ্যে সবথেকে সংক্রমণের হার বেশি বলে জানিয়েছে কেন্দ্র। সরকারের তরফে ওই ১১টি রাজ্যের সঙ্গে কথাও হওয়ারও সম্ভাবনা রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *