খবর লাইভ : বারুইপুরে রোড শো অমিত শাহের। উত্তরবঙ্গে প্রচার সেরেই সরাসরি দক্ষিণবঙ্গে উড়ে আসেন তিনি। মঙ্গলবার বারুইপুর পূর্ব ও পশ্চিমে ভোট। তাই প্রচারে ঝড় তুলতে মরিয়া গেরুয়া শিবির।
শীতলকুচি থেকে ঝাঁঝালো আক্রমণ। সেই সঙ্গে একগুচ্ছ প্রতিশ্রুতি। তারপর সোজা দক্ষিণবঙ্গে রোড শো। বিজেপির এই হেভিওয়েটকে একবার সামনে থেকে দেখতে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এরপর তাঁর দ্বিতীয় রোড শো হবে আরামবাগ গ্রাউন্ড স্ট্যান্ড থেকে গৌরহাটি মোড় পর্যন্ত।
একদিকে যখন প্রচারে অমিত শাহ, তখন ডুমুরজলাতে প্রচারে ব্যস্ত মিঠুন চক্রবর্তী। ভোটারদের মন পেতে একের পর এক রোড শো তো কখনও জনসভা করেই চলেছেন রাজনীতির এই হেভিওয়েটরা।



