State

অপসারিত মমতার নিরাপত্তা আধিকারিক, হাওড়ার ভোটে বিশেষ পুলিশ আধিকারিক নিয়োগ 0 (0)

খবর লাইভ : নন্দীগ্রামে জনসংযোগে গিয়ে ‘দুর্ঘটনার’ মুখে পড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়ের পরে শুক্রবার সরিয়ে দেওয়া হল নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তীকে। রাজ্যে চতুর্থ দফার ভোটের কয়েক ঘন্টা আগে এসপি মর্যাদার অশোকবাবুকে সরিয়ে দিয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র দফতর। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]

National

অর্ণব গোস্বামীর অন্তর্বর্তী ছাড়ের মেয়াদ বাড়াল বম্বে হাইকোর্ট 0 (0)

খবর লাইভ : রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে যে অন্তর্বর্তী নিরাপত্তা দেওয়া হয়েছিল তাকে শুক্রবার আরও বাড়িয়েছে বম্বে হাইকোর্ট। পাশাপাশি রাইগাদ জেলার আলিবাগ ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেওয়া থেকে মুক্তি দিয়েছে আদালত। ২০১৮ সালে আলিবাগ ভিত্তিক ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নায়েককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত গোস্বামী, ফিরোজ শেখ ও নীতিশ সারদা। পুলিশ তাঁদের বিরুদ্ধে এফআইআর ও […]

International

৯৯ বছর বয়সে রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ প্রয়াত 0 (0)

খবর লাইভ : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অফ এডিনবরা প্রিন্স ফিলিপ প্রয়াত হলেন। শুক্রবার রানি এলিজাবেথই ঘোষণা করেছেন ফিলিপের মৃত্যুসংবাদ। বেশকিছুদিন আগে থেকেই যুবরাজের অসুস্থতার খবর শোনা যাচ্ছিল।  হৃদযন্ত্রের সমস্যা ও সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। একমাস চিকিৎসা চলার পরে ১৬ মার্চ বাসভবনে ফিরে এসেছিলেন। তাঁর মৃত্যুর পর বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা […]

State

করোনা আবহে ভোট নিয়ে মামলা, সোমে শুনানী 0 (0)

খবর লাইভ : নির্বাচনী পরিস্থিতিতে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে যে মামলা করা হয়েছে, তা গ্রহণ করল আদালত । প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলাটির গুরুত্ব উপলব্ধি করে আগামী সোমবার মামলাটি শুনবে বলে জানিয়েছে । মামলাকারী নীতীশ দেবনাথের বক্তব্য, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত । কিন্তু […]

State

”মানুষ বিজেপিকে যতটা ভাবছে, তারচেয়ে বড় বিপদ বিজেপি” 0 (0)

খবর লাইভ : বাংলায় চতুর্থ দফার ভোটের আগে বাক্যবান অব্যাহত, শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে, অমিত শাহ এবং কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন তৃণমূলের পক্ষ থেকে ডেরেক ও ব্রায়েন এবং মন্ত্রী পূর্ণেন্দু বসু। তাঁদের দাবি,বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি আসলে সবটাই ভাওতা। তৃণমূলের এই বক্তব্য উপস্থাপনের জন্য একটি ভিডিয়োও তুলে ধরেন তাঁরা। যেখানে ২০১৪ সালে নরেন্দ্র […]

State

ভবানীপুরে বিজেপি কর্মীর বাড়িতে শাহী-ভোজ, সঙ্গী দীনেশ-রুদ্রনীল 0 (0)

খবর লাইভ : কলকাতায় প্রচারে এসে ভবানীপুরে এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ ৷ তাঁর সঙ্গে ছিলেন দীনেশ ত্রিবেদী, স্বপন দাশগুপ্ত, রুদ্রনীল ঘোষ ৷ শুক্রবার দুপুরে ভবানীপুরে বিজেপি প্রার্থীর হয়ে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এরপর বঙ্গ বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য সমরেন্দ্র বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন […]

State

“বাঙালিরা রোমিয়োদেরও ভালোবাসে”, যোগীকে জবাব মহুয়ার 0 (0)

খবর লাইভ : রাজ্যে অ্যান্টি রোমিয়ো স্কোয়াড গড়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ সেই প্রশ্নেই টুইটে তাঁকে বিঁধলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ রসিকতার সুরে তিনি লিখেছেন, বাঙালিরা তাঁদের রোমিয়োদের ভালোবাসে ৷ বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভায় প্রচারে এসে যোগী আদিত্যনাথ বলেন, “বোনেদের ও মেয়েদের সুরক্ষার কথা মাথায় রেখে বাংলায় অ্যান্টি রোমিয়ো স্কোয়াড তৈরি […]

State

মমতার খাসতালুক ভবানীপুরে বাড়ি-বাড়ি ঘরে লিফলেট বিলি রিগিং করে জিততে চাইছেন মমতা, তোপ অমিতের 0 (0)

খবর লাইভ : ভোট চতুর্থীর আগের দিন কলকাতায় এসে বঙ্গের ভোটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ‘বিতর্কিত’ ভূমিকাকে আড়াল করার চেষ্টা চালালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সাধারণ জ্ঞান’ নিয়ে প্রশ্ন তুলে খোঁচা দিয়ে পাল্টা বলেছেন, ‘ভোটের সময়ে কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকে না। নির্বাচন কমিশনের অধীনে থাকে। আসলে রাজনৈতিক হতাশা থেকেই কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাওয়ের […]

State

মুখ্যমন্ত্রী CRPF কে ঘেরাওয়ের কথা বলেন, জীবনে দেখিনি: শাহ 0 (0)

কলকাতা, ৯ এপ্রিল: জীবনে কখনও দেখিনি একজন মুখ্যমন্ত্রী সিআরপিএফ-কে ঘেরাও করতে বলছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই মমতাকে আক্রমণ অমিত শাহের। বুধবার কোচবিহারের নির্বাচনী সভা থেকে মমতা বলেন, “সিআরপিএফ যদি অশান্তি করে মহিলারা এগিয়ে আসুন, সিআরপিএফ-কে রুখে দিন। বিজেপির চক্রান্ত ব্যর্থ করে দিন।” এই মন্তব্যকেই উস্কানিমূলক বলে দাবি করেছে গেরুয়া শিবির। এই মন্তব্যের জন্যই মমতাকে ফের […]

National

নমোকে চিঠি লিখে ভ্যাকসিন রফতানি বন্ধের আর্জি রাগার 0 (0)

খবর লাইভ : প্রতিদিনই চোখ রাঙাচ্ছে করোনা। এই পরিস্থিতিতে দেশের একাধিক রাজ্যে ‘টিকার আকাল’। দেশের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে সংক্রমণের হার কমাতে ‘টিকা উৎসব’-এর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভ্যাকসিনের ঘাটতির মধ্যেও প্রধানমন্ত্রীর ‘টিকা উৎসব’-এর ডাক দেওয়ায় একহাত নিলেন রাহুল গান্ধি। নমোকে চিঠি লিখে করোনা টিকার রফতানি বন্ধের আর্জি জানিয়েছেন কংগ্রেসের এই সাংসদ। চিঠিতে […]