খবর লাইভ : নরেন্দ্র মোদির রাজ্যে চিটফান্ডের রমরমা। যার ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। গত ৪ বছরে মোট ১৪৭টি মামলা দায়ের করা হয়েছে। এমনই রিপোর্ট প্রকাশ করেছে রাজ্য সরকার।সব মিলিয়ে প্রতারিত হয়েছে ১.১০ লক্ষ মানুষ। হারাতে হয়েছে ৭৬৮ কোটি ৯০ লক্ষ টাকা। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী প্রদীপসিন জাদেজা এমনই জানিয়েছেন। মূলত রাজ্যের দাহোদ ও […]
Month: April 2021
ICU তে বাপি লাহিড়ি! কী হয়েছে তাঁর?
খবর লাইভ : করোনা আক্রান্ত বাপি লাহিড়ি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি জনপ্রিয় এই সংগীত পরিচালক। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। বাপি লাহিড়ির মেয়ে রেমা লাহিড়ি বনসল জানিয়েছেন, সমস্ত কোভিড বিধি নিষেধ মানা সত্বেও করোনা আক্রান্ত হন তিনি। বয়সের কথা মাথায় রেখে করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাদের কোভিড […]
ফের একমাসের লকডাউনের পথে হাঁটতে চলেছে ফ্রান্স
খবর লাইভ : লকডাউন এর পথে হাঁটতে চলেছে ফ্রান্স। দেশবাসীর উদ্দেশ্যে টেলিভিশনের এমনই জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। দেশের কিছু অংশে বিচ্ছিন্নভাবে যেসব পোড়া বিধি নিষেধ চালু ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা দেশের জন্য সেগুলো প্রয়োগের সিদ্ধান্ত নিল ফ্রান্সের প্রেসিডেন্ট। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে জার্মানিতে আলো করা লকডাউন নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক তুঙ্গে। এই পরিস্থিতিতে কমপক্ষে […]
২০০-র বেশি আসন পাবে বিজেপি, জয়নগরের সভা থেকে দাবি মোদির
খবর লাইভ : নন্দীগ্রামে ভোটগ্রহণ ঘিরে যখন ধুন্ধুমার পরিস্থিতি, তখন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের জনসভা থেকে নরেন্দ্র মোদির দাবি, ২০০-র বেশি আসন পাবে বিজেপি। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, ‘প্রথম দু’দফাতেই খেলা শেষ তৃণমূলের।’ এদিন বিজেপির বিরুদ্ধে মমতার তোলা ছাপ্পা ভোটের অভিযোগ প্রসঙ্গে জয়নগরের সভা থেকে কড়া আক্রমণ শানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘দিদি ঘাবড়ে গিয়ে আগেই […]
‘আমিই জিতব নন্দীগ্রামে’, বয়ালে উত্তেজনার পর দাবি মমতার, সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে রাজ্যপালকে ফোন
খবর লাইভ : নন্দীগ্রামে ভোটের দিন কয়েকটি বুথ পরিদর্শনের পর আত্মবিশ্বাসের সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বয়ালে উত্তেজনার পর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দৃপ্ত কণ্ঠে তিনি বললেন, ‘আমিই জিতব নন্দীগ্রামে। ৯০ শতাংশ ভোট তৃণমূল পাবে। আমি ভিকট্রি সাইন দেখাচ্ছি।’ একইসঙ্গে বয়ালে উত্তেজনা প্রসঙ্গে অমিত শাহকে নিশানা করে মমতা বলেন, ‘আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত […]
ভোট চলাকালীন বয়ালে উত্তেজনা
খবর লাইভ : ভোট চলাকালীন তুমুল উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। ছাপ্পা ভোটের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল বয়াল এলাকা। সেখানে ৭নম্বর বুথে ব্যাপক ছাপ্পা ভোটেক অভিযোগ তোলে তৃণমূল শিবির। এরপর সেখানে দুপুরের দিকে যান নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২ ঘণ্টা বুথে আটকে ছিলেন তিনি। এরপর রীতিমতে কর্ডন করে নেত্রীকে বুথ থেকে বের করা হয়। […]
চণ্ডীপুরে তৃণমূল প্রার্থী সোহমকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া সহ গাড়ি ভাঙচুর, ভগবানপুরে মাথা ফাটল বিজেপি কর্মীর
খবর লাইভ : রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে সকাল থেকেই উত্তপ্ত দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকা। চণ্ডীপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার পর তাঁকে ধাক্কা মারার অভিযোগ উঠল। এমনকি সোহমের এজেন্টের গাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। সবকটি ঘটনাতেই অভিযোগের কাঠগড়ায় বিজেপি। অন্যদিকে, ভগবানপুরে বুথের মধ্যে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে […]
নো মাস্ক, নো মেট্রোর পর এবার করোনা রুখতে ২০০ টাকা জরিমানার পথে হাঁটছে মেট্রো
খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউ রুখতে বিশেষ তৎপর কলকাতা মেট্রো। নো মাস্ক নো মেট্রোর পর এবার আরও করা পদক্ষেপ নিতে চলেছে কর্তৃপক্ষ। এবার থেকে কোন যাত্রীকে মাক্স ছাড়া রেল চত্বরে দেখা গেলে, তার থেকে ২০০ টাকা জরিমানা আদায় করা হবে। সেইমতো বিভিন্ন স্টেশনে যাত্রীদেরকে সতর্ক করা হয়েছে। মেট্রোরেলের নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়ে স্টেশনে […]
ভোট উত্তাপের আবহে পাল্টা চোখ রাঙাচ্ছে তাপপ্রবাহ! কবে মিলবে কালবৈশাখীর স্বস্তি?
খবর লাইভ : মধ্য গগনে ভোট উত্তাপ। আর এরই মধ্যে চোখ রাঙাচ্ছে প্রকৃতি। মার্চের শেষ দিন ছিল মরসুমের উষ্ণতম দিন। এরইমধ্যে উদ্বেগ বাড়াচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, আজ যে চার জেলায় নির্বাচন, তার মধ্যে তিনটিতে তাপ প্রবাহ চলবে। কবে কালবৈশাখীর স্বস্তি মিলবে, জবাব পেতে হাঁসফাঁস রাজ্যবাসী। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি […]
ভোটের সকালে তপ্ত নন্দীগ্রাম! উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ
খবর লাইভ : সকাল হতে না হতেই তপ্ত নন্দীগ্রাম। ভেকুটিয়ায় এক বিজেপি কর্মীর রহস্য মৃত্যু হল। ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। তৃণমূলের হুমকির জেরে আত্মহত্যা বলেই দাবি তাঁর পরিবারের। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। মৃত বিজেপি কর্মীর নাম উদয় দোহে। ঠিক কী হয়েছে ঘটনাটি? পরিবারের দাবি, বুধবার সন্ধ্যায় তৃণমূলের একদল দুষ্কৃতী বাড়িতে […]







