খবর লাইভ : করোনা আবহে সোশ্যাল মিডিয়াতে এই সংক্রান্ত অভিযোগ জানানোকে কোনও ভাবে আটকানো যাবে না। এই ধরনের যদি কোনও পদক্ষেপ নেওয়া হয় তাহলে তা সুপ্রিম কোর্টকে অবমাননা হিসাবে বিবেচনা করা হবে। এমনটাই জানিয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এল নাগেশ্বর রাও ও রবীন্দ্র ভাটের একটি বেঞ্চ। বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, নাগরিকরা যদি সোশ্যাল মিডিয়া ও […]
Month: April 2021
করোনাকে সামাল দিতে সেনাকে বিশেষ ক্ষমতা কেন্দ্রের
খবর লাইভ : কোভিড মোকাবিলায় এবার নামছে সেনা। অতিমারী পরিস্থিতি মোকাবিলায় সেনাকে বিশেষ আর্থিক ক্ষমতা দিল কেন্দ্র। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ট্যুইটারে এমনই জানানো হয়েছে।আগামিকাল থেকে কার্যকর হবে এই নির্দেশিকা।বহাল থাকবে ৩মাস পর্যন্ত। কী ধরণের ক্ষমতা পাচ্ছে সেনা? নির্দেশিকায় জানানো হয়েছে, জরুরি পরিস্থিতিতে একা থাকার জায়গা তৈরি, সংক্রমিতদের চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা, প্রয়োজনীয় ওষুধ-সরঞ্জাম ইত্যাদি […]
ভোটের ফল ঘোষণার দিনই ঝাঁপিয়ে বৃষ্টির সম্ভাবনা !
খবর লাইভ : পরীক্ষা শেষ। এবার ফলাফলের পালা। রবিবার রাজ্যের ২৯৪টি কেন্দ্রে ফল ঘোষণা হতে চলেছে। আর ওই দিনই রয়েছে সুখবর। হাঁসফাঁস গরম থেকে মুক্তি দিতে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওই দিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে দোসর ঝোড়ো হাওয়াও। তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ। একদিকে […]
‘খুনের মামলা হওয়া উচিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে’ সংবাদমাধ্যমের প্রচারে চটল নির্বাচন কমিশন
খবর লাইভ : খুনের মামলা হওয়া উচিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে৷ করোনা আবহে ভোট প্রচারে স্বাস্থ্যবিধি অমান্য করলেও কোনও পদক্ষেপ নেয়নি কমিশন৷ তাই এভাবেই কমিশনকে ভর্ৎসনা মাদ্রাজ হাইকোর্ট৷ মাদ্রাজ হাইকোর্টের এই পর্যবেক্ষণ সংবাদমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছিল। আর তাতেই চটল কমিশন৷ এতে ক্ষুণ্ণ হয়েছে কমিশনের মর্যাদা৷ এভাবে আদালতের শুনানির সময়ের কথাবার্তা প্রচার ঠিক নয় বলে মন্তব্য […]
করোনা মোকাবিলায় কড়া রাজ্য! অনির্দিষ্টকালের জন্য বন্ধ শপিং মল, পার্লার, রেস্তোরাঁ, জিম
খবর লাইভ : ভোট মিটতেই রাজ্যে আংশিক লকডাউন। করোনা মোকাবিলায় কড়া সিদ্ধান্ত সরকারের। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে শপিংমল, রেস্তোরাঁ, সিনেমা হল, বার, সুইমিংপুল, বিউটি পার্লার, স্পা, স্পোর্টস কমপ্লেক্সগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করল নবান্ন। তবে এই অবস্থায় খাবার, ওষুধ-সহ অন্যান্য সামগ্রীর হোম ডেলিভারি এখনই বন্ধ করছে না রাজ্য সরকার। তবে অনেকেই […]
বাণিজ্যে স্নাতক কীভাবে কোভিডের চিকিৎসা করবে? প্রশ্ন সুপ্রিম কোর্টের
খবর লাইভ : যোগগুরু রামদেবের পতঞ্জলি গ্রুপ ‘করোনিল’ আবিষ্কার করে দাবি করেছিল, এর টোটকায় সেরে যাবে কোভিড-১৯৷ সুরেশ শ’ দাবি করেছিলেন, তিনি কোভিডের চিকিৎসা কীভাবে করতে হয় তা জানেন৷ তবে তাঁর সেই দাবিকে উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট৷ উপরন্তু কোর্টের মূল্যবান সময় নষ্ট করার জন্য ১০০০ টাকা জরিমানা হয়েছে তাঁর৷ ওই যুবক বাণিজ্যের পড়ুয়া৷ কমার্স পড়ে […]
টিকা কিনতে কেন কেন্দ্র-রাজ্য ভিন্ন দাম?ভ্যাকসিনের দাম নিয়ে ‘সুপ্রিম’ কোপে কেন্দ্র
খবর লাইভ : একই উৎপাদক সংস্থার কাছ থেকে টিকা কিনতে হলে কেন্দ্রকে দিতে ১৫০ টাকা, আর রাজ্য সরকারকে দিতে হবে ৩০০/৪০০ টাকা। বেসরকারি হাসপাতালের জন্য দাম ১২০০ টাকা। দামের এই বিভিন্নতা কেন? এই বিষয়ে আজ সুপ্রিম কোর্টে তোপের মুখে পড়ে কেন্দ্র। সুপ্রিমকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে মামলা শুরু করে । বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন […]
আগে যাঁরা টিকা নিয়েছেন, প্রায়োরিটি লিস্টে তাঁদেরই রাখতে চাইছে সরকার
খবর লাইভ : ১ মে টিকাকরণ কর্মসূচিতে প্রথম ডোজ যাঁরা নিয়েছেন, তাঁদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দিল নবান্ন। ঠিক কী জানানো হয়েছে? মূলত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ তারিখ যেহেতু সমস্ত ১৮ ঊর্ধ্ব নাগরিকের টিকাকরণ শুরু হবে, তাই বিশৃঙ্খলার সম্ভাবনা রয়েছে। এই বিশৃঙ্খলা যাতে না তৈরি হয়, সেই […]
করোনা পরিস্থিতিতে ৫৫টি অক্সিজেন প্লান্টের উদ্যোগ রাজ্যের
খবর লাইভ : রাজ্যে বাড়ছে অক্সিজেনের চাহিদা। এই মুহূর্তে সেই চাহিদা মেটাতে ৫৫ টি নতুন অক্সিজেন প্লান্ট দ্রুতগতিতে তৈরি করতে চায় রাজ্য সরকার। আর সে কারণেই শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে জনস্বাস্থ্য কারিগরি দফতরে চিঠি দেওয়া হল। এই দিন এই চিঠিতে এই ৫৫টি অক্সিজেন প্লান্ট দ্রুত গতিতে তৈরির জন্য অনুরোধ করা হয়েছে।উল্লেখ্য রাজ্যে অক্সিজেনের […]
জয় দেখছে ঘাসফুল শিবির, ফলের আগেই বৈঠকে মমতা
খবর লাইভ : প্রথা ভেঙে ভোটের ফলাফলের আগেই ভার্চুয়াল বৈঠক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘বিজেপির ভয়, প্রলোভনে পা দেবেন না।’ কালীঘাটের বৈঠকে বার্তা তূণমূল সুপ্রিমোর। সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে তাঁর দলই। এব্যাপারে নিশ্চিত মমতা। ফল প্রকাশের আগেই এদিন প্রার্থী ও এজেন্টদের সঙ্গে বৈঠক করেন নেত্রী। কালীঘাটে তিনি এদিন বলেন, ফলের প্রাথমিক প্রবনতা দেখে এজেন্টরা যেন প্রভাবিত না […]
