খবর লাইভ : আবারও মহার্ঘ পেট্রোল-ডিজেল। মাঝে একদিন ছাড় দিয়েই সপ্তাহের শুরুর দিনই চিন্তা বাড়াল মধ্যবিত্তের। এদিন লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৯ পয়সা। আর ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ২৫ পয়সা। এরফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভোট মিটতেই চড়চড়িয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। দেশের তৈলসংস্থাগুলি জানিয়েছে, পেট্রোলের দাম বেড়েছে ২৯ পয়সা। […]
Month: May 2021
আলাপনের অবসরকালীন সুবিধা আটকে দিচ্ছে কেন্দ্র, ৭২ ঘন্টার লড়াইয়ে মোদি-শাহকে ফের টেক্কা দিলেন মমতা
খবর লাইভ : সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়েছে তৃণমূল। বিধানসভা ভোটের এক মাসের মধ্যে ফের একবার হারিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আলাপন অবসর নেওয়ায় তাঁর বিরুদ্ধে আর কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকছে না মোদি-শাহের কাছে। তাই এবার বাংলার প্রাক্তন মুখ্যসচিবকে ‘হাতে না মারতে পেরে ভাতে মারার’ কৌশল নিয়েছে কেন্দ্রের কর্মিবর্গ ও প্রশিক্ষণ […]
কোভিশিল্ডের একটি ডোজ একাই একশো? কার্যকারিতা পরীক্ষা করবে কেন্দ্র
খবর লাইভ : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ প্রতিষেধক কোভিশিল্ড৷ দেশে সেটি প্রস্তুত করছে সেরাম ইনস্টিটিউট৷ কোভিশিল্ডের একটি ডোজ ও দুটি টিকার (কোভিশিল্ড ও কোভ্যাকসিন) সংমিশ্রণের কার্যকারিতা কতটুকু, তার পরীক্ষা শুরু করতে চলেছে কেন্দ্র। সোমবার এমনই জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে৷ আগামী এক মাসের মধ্যেই দুটি সংস্থার টিকার সংমিশ্রণের কার্যকারিতা কতটা, তা নিয়ে পরীক্ষা শুরু করবে কেন্দ্র। […]
নারদ মামলার শুনানি আগামিকাল ২টোয়
খবর লাইভ : নারদ মামলার শুনানি আজ বেলা ১২ টায় হওয়ার কথা থাকলেও সিবিআই-এর তরফে সময় চাওয়া হলে দুপুর ২ টায় শুরু হয় শুনানি। দীর্ঘক্ষণ সওয়াল জবাবের পর পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে শুনানি শেষ হয়েছে। আগামিকাল ফের সকাল ১১.৩০ নাগাদ হবে এই মামলার শুনানি। মূলত নারদ মামলা ভিন রাজ্যে সরানো নিয়েই চলছে বৃহত্তর বেঞ্চে শুনানি। […]
আলাপন ইস্যুতে বিরোধী দলকে এককাট্টা হওয়ার ডাক মমতার
খবর লাইভ : কেন্দ্রের এমন প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে দেশের সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তোলারও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘বিজেপি স্বৈরাচারীর মতো ব্যবহার করছে। হিটলার, স্ট্যালিনের মতো ব্যবহার করছে। কিন্তু এ ভাবে আমাদের আমলাদের স্বাধীনতা, সম্মান কেড়ে নিতে দেব না ওদের। সকলের এককাট্টা হয়ে এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। বিরোধী দলগুলির মুখ্যমন্ত্রীরও […]
৫জি পরিষেবার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ জুহি
খবর লাইভ : ‘ডিজিটাল ইন্ডিয়া’য় প্রযুক্তিকে আরও উন্নত করতে ৫জি চালু করার কথা ভেবেছে নরেন্দ্র মোদির সরকার। এর বিরুদ্ধে সরব হলেন বলিউড ডিভা জুহি চাওয়ালা। ৫জি পরিষেবার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি মামলাও দায়ের করেন তিনি। তাঁর দাবি, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর শারীরিকভাবে এর খারাপ প্রভাব পড়তে পারে। পরিবেশ নিয়ে বরাবরই বেশ সচেতন জুহি। কাজ […]
অবসর আলাপনের, মুখ্য উপদেষ্টা পদে বসিয়ে মাস্টারস্ট্রোক মমতার
খবর লাইভ : সোমবার কর্মজীবনের শেষ দিনেই অবসর নিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আর অবসর নেওয়ার পরেই রাজ্যের প্রবীণ ও দক্ষ আমলাকে নিজের মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করে মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বাঙালি অস্মিতাকে অপমান করার জন্য কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেছেন, ‘কেন্দ্র প্রতিহিংসামূলক রাজনীতি করছে। একদিন এর জন্য […]
‘খবর লাইভ’ এর সংবাদেই শিলমোহর! রাজ্যের নয়া মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী
খবর লাইভ : ‘খবর লাইভ’ এর খবরেই শিলমোহর। রাজ্যের নয়া মুখ্যসচিব হলেন ১৯৮৮ সালের ক্যাডারের আইএএস তথা রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আর তাঁর জায়গায় নয়া স্বরাষ্ট্রসচিব হলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতর ও প্রশাসন কর্মিবর্গ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব তথা ১৯৮৯ ব্যাচের আইএএস আধিকারিক ভগবতীপ্রসাদ গোপালিকা। রাজ্যের মুখ্যসচিব হিসেবে সোমবারই তাঁর কর্মজীবনের শেষ দিনে অবসর নেওয়ার সিদ্ধান্ত […]
হরিকৃষ্ণ দ্বিবেদী পরবর্তী মুখ্যসচিব?নবীন প্রকাশ হতে পারেন স্বরাষ্ট্র সচিব
খবর লাইভ : রাজ্যের বর্তমান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ‘বদলি’ বিতর্কের মাঝেই পরবর্তী মুখ্যসচিবের নাম কার্যত চূড়ান্ত করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রসচিব ও ১৯৮৮ ব্যাচের আইএএস ক্যাডার হরিকৃষ্ণ দ্বিবেদীই রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন। হরিকৃষ্ণ দ্বিবেদী আগামী ২০২৩ সালের ৩০ জুন অবসর নেবেন। সেক্ষেত্রে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব বর্তাতে পারে রাজ্যের বর্তমান সেচ সচিব নবীন […]
ময়লা ফেলার গাড়িতেই লাশ ফেলছে পুলিশ!
খবর লাইভ : আরও একবার সংবাদের শিরোনামে যোগী রাজ্য। নোংরা ফেলার গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ! ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় উত্তরপ্রদেশের লখনউ থেকে মাত্র ২৫০ কিমি দূরে মাহোবা জেলায়। ঘটনায় তদন্তের নির্দেশ দেন পুলিশ আধিকারিক আর কে গৌতম। কখনও গঙ্গায় করোনা রোগী নিথর দেহ ভাসানোর চিত্র। কখনও আবার ব্রিজ থেকে নদীতে দেহ ছুঁড়ে ফেলার […]
