State

ফের একদিনে ভোট করার আর্জি মমতার, রমজানের পরে বকেয়া তিন দফার ভোটের দাবি অধীরের 0 (0)

খবর লাইভ : রাজ্যে করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণের কারণে ফের রাজ্যের বকেয়া তিন দফার ভোট এক দফায় করার দাবি জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মালদায় এক জরুরি সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনকে বকেয়া তিন দফার নির্বাচন নিয়ে পুনরায় চিন্তাভাবনা করার অনুরোধ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর মতো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যবাসীর জীবন […]

State

এখনই লকডাউন-নৈশ কার্ফু নয়: মুখ্যমন্ত্রী 0 (0)

খবর লাইভ : রাজ্যের করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটলেও জীবন-জীবিকার স্বার্থে এখনই লকডাউন কিংবা নৈশ কার্ফুর পথে রাজ্য প্রশাসন হাঁটছে না বলে সব জল্পনায় জল ঢেলে সোমবার দুপুরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় তড়িঘড়ি এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘এখনই লকডাউন নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে না। নৈশ কার্ফুও কোনও সমস্যার সমাধান নয়।’ তবে মারণ […]

State

ফের ৪ পুলিশ আধিকারিককে সরাল নির্বাচন কমিশন 0 (0)

খবর লাইভ : রাজ্যে ষষ্ঠ দফার ভোটের মুখেই আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সহ ৪ পুলিশ আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বাকি তিন জন হলেন বীরভূমের পুলিশ সুপার মিরাজ খালিদ, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়। অপসারিত পুলিশ আধিকারিকদের নির্বাচনী কাজের সঙ্গে জড়িত কোনও পদে রাখা যাবে না বলে রাজ্য সরকারকে […]

National

ভিভিপ্যাট স্লিপ ও ইভিএমে ভোট গণনায় ১০০ ভাগ মিলের দাবিতে মামলা, খারিজ শীর্ষ আদালতে 0 (0)

খবর লাইভ : নির্বাচনে ভিভিপ্যাট স্লিপ ও ইভিএমে ভোটের সংখ্যা একশো শতাংশ মিল থাকতে হবে। এমন দাবিতে মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু ভোট প্রক্রিয়ার মাঝখানে তারা হস্তক্ষেপ করবে না জানিয়ে সেই মামলা সোমবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্ন ও বিচারপতি ভি রামাসুহ্মনিয়ামের […]

National

করোনায় আক্রান্ত মনমোহন সিং, আরোগ্য কামনা তাবড় রাজনীতিবিদদের 0 (0)

খবর লাইভ : করোনা আক্রান্ত মনমোহন সিং। আজ তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এরপরই বিকেল ৫টা নাগাদ দিল্লির এইমসে ভর্তি করা হয় তাঁকে। ট্রমা সেন্টারে রয়েছেন তিনি। বছর ৮৮-র বর্ষিয়ান এই রাজনীতিবিদকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসতেই, ট্যুইটারে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ মার্চ দিল্লির এইমসে […]

State

কলকাতায় কোথায় কোথায় খোলা হচ্ছে সেফ হোম? জেনে নিন 0 (0)

খবর লাইভ : করোনা নিয়ে উদ্বিগ্ন রাজ্য। সোমবার আলিপুরের উত্তীর্ণে জরুরি বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠক শেষে ফিরহাদ জানান, করোনা মোকাবিলা করতে আগামিকাল থেকে সব ওয়ার্ড স্যানিটাইজ করা হবে। পাশাপাশি, চার-পাঁচটি সেফ হোম তৈরি হতে পারে। উত্তীর্ণতে ৫০০ বেডের ‘সেফ হোম’ তৈরির ভাবনা চিন্তা করছে সরকার। পাশাপাশি, কিশোর ভারতীতেও ৫০০ ওয়ার্ডের […]

National

উত্তরপ্রদেশের ৫টি শহরে লকডাউনের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের, সরকার বলছে মানবো না 0 (0)

খবর লাইভ : উত্তরপ্রদেশের পাঁচটি শহরে সোমবার রাত থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত লকডাউন বলবৎ করার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। শহরগুলি হল লখনউ, প্রয়াগরাজ , বারানসী, কানপুর, এবং গোরক্ষপুর। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে এই নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে আদালতের নির্দেশ সত্ত্বেও তারা লকডাউন বলবৎ […]

National

জাতীয় নিরাপত্তা ঘেঁটে ঘ, চিনের সঙ্গে বৈঠক ‘সময় নষ্ট’, কেন্দ্রকে তোপ রাহুলের 0 (0)

খবর লাইভ : জাতীয় নিরাপত্তাকে ঘেঁটে ঘ করে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার ও চিনের সঙ্গে বৈঠকগুলি ‘সময় নষ্ট’ ছাড়া আর কিছু নয় বলে সোমবার তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। পাশাপাশি তিনি ক্ষোভপ্রকাশ করে বলেন, গোগরা-হট স্প্রিং, দেসপাং দখল করেছে চিন যা ভারতের কূটনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য বিপদ। ট্যুইটে রাহুল বলেছেন, ‘আমাদের দেশ […]

National

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বিহারের প্রাক্তন শিক্ষামন্ত্রী 0 (0)

খবর লাইভ : করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও এক মন্ত্রী। সোমবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বিহারের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা জনতা দলের বিধায়ক মেওয়ালাল চৌধুরি। দলীয় সূত্রে এই খবর জানা গেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হন বিহারের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এরপর থেকেই তিনি পটনার পারস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তাঁর করোনার চিকিৎসা […]

National

করোনা-যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের মৃত্যু হলেও সাহায্য পাবে না পরিবার, কেন্দ্র ৫০লক্ষ টাকার বিমা বন্ধ করল 0 (0)

খবর লাইভ : যেখানে সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে দিনে-রাতে লড়াই চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা, সেখানে তাঁদের বিমা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি একটি চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। গত বছর করোনা সংক্রমণের শুরুতে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এই বিমার ঘোষণা করেছিলেন। […]