National

লকডাউন ঘোষণা হতেই লক্ষ লক্ষ শ্রমিক বেঙ্গালুরু ছাড়ছেন 0 (0)

খবর লাইভ : বছর ঘুরতে না ঘুরতেই ফের লকডাউন ও পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা৷ বাড়ি ফেরার জন্য ট্রেনে-বাসে হুড়োহুড়ি, দীর্ঘ লাইন৷ এর আগে মহারাষ্ট্রে এটা শুরু হয়েছিল৷ এবার বেঙ্গালুরুও এই চিত্র দেখতে পাচ্ছে৷ বেঙ্গালুরু শহরে ১৪ দিনের লকডাউন ঘোষণা হতেই আতঙ্কে ঘরে ফেরার হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে। ইতিমধ্যেই ৪ লক্ষ শ্রমিক বাসে করে […]

State

ভাগ্যপরীক্ষায় দুই মন্ত্রী সহ ২৮৩ প্রার্থী কাল রাজ্যে অন্তিম দফায় ৩৫ আসনে ভোট 0 (0)

খবর লাইভ : প্রাণঘাতী করোনা ভাইরাসের চোখ রাঙানির মধ্যেই বৃহস্পতিবার রাজ্যে অষ্টম তথা অন্তিম দফার ভোটগ্রহণ। রাজ্যের চার জেলা মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও কলকাতার ৩৫টি আসনের পাশাপাশি ভোট চতুর্থীর দিন কোচবিহারের শীতলকুচির যে বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার ভোটারের প্রাণ হারিয়েছিলেন সেই ১২৬ নম্বর বুথেও কাল ফের ভোট নেওয়া হবে। শেষ দফার ভোটে ভাগ্যপরীক্ষায় নেমেছেন […]

National

পিএম কেয়ার ফান্ড থেকে করোনা মোকাবেলায় ১ লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর 0 (0)

খবর লাইভ : দেশে করোনা মহামারী পরিস্থিতিতে অক্সিজেনের আকাল ও সরবরাহে ঘাটতি নিয়ে তুমুল সমালোচনার পর নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। পিএম কেয়ার ফান্ড থেকে অবিলম্বে এক লক্ষ অক্সিজেন কনসেনট্রেটর কেনার নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবিলায়। বুধবার এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর ঘোষণা যেসব রাজ্যের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ সেইসব রাজ্যে পাঠানো হবে […]

State

গণনাকেন্দ্রে প্রার্থী প্রবেশে কড়া নির্দেশ কমিশনের 0 (0)

খবর লাইভ : ২ মে গণনাকেন্দ্রে ঢুকতে গেলে, প্রার্থীকে মানতে হবে কড়া নিয়ম। এমনই জানাল নির্বাচন কমিশন। কোনও প্রার্থী যদি গণনাকেন্দ্রে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে ভ্যাকসিনের দুটো ডোজই নিতে হবে। অথবা তাঁকে দেখাতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট। তবে সেই রিপোর্ট ৪৮ ঘণ্টা পুরনো হলে চলবে না। সোমবার মাদ্রাজ হাইকোর্টের হুঁশিয়ারি, সেখানে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সাফ […]

National

মোদি করোনার ‘সুপার স্প্রেডার’, বিস্ফোরক আইএমএ-র ভাইস প্রেসিডেন্ট 0 (0)

খবর লাইভ : ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জাতীয় ভাইস প্রেসিডেন্ট ড. নভজ্যোত দাহিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করোনা ভাইরাসের ‘সুপার স্প্রেডার’ বলে অভিহিত করেছেন৷ করোনার দ্বিতীয় ছোবলে দেশ যখন ফের ভয়ানক সঙ্কটের মধ্যে তখন প্রধানমন্ত্রী মোদি ব্যস্ত ছিলেন পশ্চিমবঙ্গসহ অন্যান্য ভোটমুখী রাজ্যগুলিতে তাঁর দলের হয়ে ভোট প্রচারে। কোভিড সংক্রমণ ভয়ানক হারে বাড়ায় বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল প্রচারে রাশ […]

State

‘একটু রক্ত হবে?’ রাজ্যজুড়ে শুরু হয়েছে হাহাকার 0 (0)

খবর লাইভ : তীব্র গরম পড়তেই ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের আকাল। এ আর নতুন কথা কী! এবার অবশ্য তার সঙ্গে জুটেছে কোভিড এবং ভোট। যার জেরে রাজ্যে শুরু হয়েছে আরও রক্তের আকাল। নতুন করে আবার চিন্তা করোনা রুখতে টিকাকরণ। ১ মে থেকে ১৮ ঊর্ধ্ব সবাই টিকাকরণ এর আওতায় চলে আসবেন। আর একবার টিকা নিলে ২৮ […]

State

বাহিনীর বিরুদ্ধে ‘অশালীন’ মন্তব্য, ফিরহাদকে নোটিশ দিল কমিশন 0 (0)

খবর লাইভ : কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে এবার নোটিশ দিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী ও বিজেপির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে এই নোটিশ ধরানো হলো তাঁকে। আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। কী বলেছিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফিরহাদ হাকিমের একটি […]

State

চড়া রোদ, অসহ্য গরম! জুলাই পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কা 0 (0)

খবর লাইভ : মাথার ওপর চড়া রোদ। সঙ্গে দোসর অসহ্য গরম। এই দুয়ের সাঁড়াশি আক্রমণ নাজেহাল রাজ্যবাসী। স্বাস্থ্য দফতর জানিয়েছে, জুলাই পর্যন্ত মাঝেমধ্যেই এমন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এসবের মধ্যে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। একদিকে করোনার রক্তচক্ষু। অন্যদিকে অসহ্য গরম। মঙ্গলবার […]

State

অসমে সাতসকালে ভূমিকম্প! কাঁপল বাংলা 0 (0)

খবর লাইভ : সাতসকালে ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৪। কম্পনের উৎসস্থল অসমের গুয়াহাটির কাছে শোণিতপুরে ভূপৃষ্ঠের থেকে ২১.৪ কিলোমিটার নিচে। কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেও। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তবে বড়োসড়ো কোনও ক্ষয়ক্ষতির খবর মিলেনি। এদিন সকাল ৭টা ৫১ মিনিট নাগাদ কেঁপে ওঠে মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও শিলিগুড়ির অধিকাংশ এলাকা। […]

State

করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু 0 (0)

খবর লাইভ : করোনায় কাবু গোটা দেশ। লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার। মৃত্যুর হারও কিছু কম নয়। সংক্রমণ কিংবা মৃত্যুর সংখ্যায় পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬ হাজার ৪০৩ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩ জনের। রাজ্যের স্বাস্থ্য দফতরের এই পরিসংখ্যান রীতিমতো ভয় ধরাচ্ছে মানুষের মনে। এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে যে […]