National

‘মানুষ বেড পাচ্ছে না, আমরা সেখানে বিলাসবহূল হোটেল চাইব” দিল্লি সরকারকে তীব্র ভৎসনা হাইকোর্টের 0 (0)

খবর লাইভ : করোনাতে কাবু গোটা দেশ। সংক্রমণের নিরিখে তালিকায় ওপরের দিকেই রয়েছে দিল্লি। হাসপাতালে না আছে বেড, আর না অক্সিজেন। রাজধানীতে প্রাণবায়ুর জন্য হাহাকার। করোনায় আক্রান্ত হাইকোর্টের বিচারপতিরাও। এই অবস্থায় চাণক্যপুরীর ম্যাজিস্ট্রেটের নির্দেশে শুরু হয় বিতর্ক।নির্দেশে বলা হয়, একটি পাঁচতারা হোটেলের ১০০ টি ঘর নির্দিষ্ট করা হয়েছে বিচারপতি ও তাঁদের পরিবারের লোকজনের চিকিৎসার জন্য। […]

State

রাজ্যে অষ্টম দফার ভোটে বুথ পাহারায় ৬৪১ কোম্পানি আধা সেনা 0 (0)

খবর লাইভ : বৃহস্পতিবার রাজ্যে শেষ দফার ভোট ‘অবাধ’ ও ‘নির্বিঘ্নে’ সম্পন্ন করার জন্য ৬৪১ কোম্পানি আধা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি আধা সেনা মোতায়েন করা হচ্ছে বীরভূমে। ওই জেলার ১১টি বিধানসভা আসনের জন্য ২২৪ কোম্পানি আধা সেনা থাকছে। আগামিকাল শেষ দফায় রাজ্যের চার জেলায় ৩৫টি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। তার […]

State

অনুব্রতকে ‘নজরবন্দি’ করল কমিশন 0 (0)

খবর লাইভ : আশঙ্কাই সত্যি হল। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে এবার বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে নজরবন্দি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল থেকে নজরবন্দি করা হয়েছে বীরভূমের দাপুটে নেতাকে। আগামী ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত নজরবন্দি থাকবেন তিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর […]

State

রাজ্যে অক্সিজেনের অভাব নেই, বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন 0 (0)

খবর লাইভ : কদিন আগেই সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যে পর্যাপ্ত অক্সিজেনের সংস্থান রয়েছে। মঙ্গলবার নবান্নের বিবৃতিতে মূলত তার বক্তব্যের পুনরাবৃত্তি শোনা গেল। এদিন সন্ধ্যায় নবান্নের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেই বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে অক্সিজেনের কোনও অভাব নেই। কোথাও ঘাটতি নেই জোগানেরও। এদিন রাজ্য সরকারের […]

National

টিকা উৎপাদকদের ১ লক্ষ কোটি টাকার মুনাফার সুযোগ করে দিচ্ছেন মোদি 0 (0)

খবর লাইভ : কারও সর্বনাশ কারও পৌষ মাস ? করোনা মহামারী পরিস্থিতিতে এমনই অভিযোগ তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার টিকা উৎপাদকদের বিশাল অঙ্কের মুনাফার সুযোগ করে দিচ্ছেন বলে সোচ্চার কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে সুরজেওয়ালা বলেন, সারা দেশে করোনা মহামারী পরিস্থিতিতে দেশের মানুষ আশায় রয়েছেন সরকার বিনামূল্যে করোনা […]

State

রাজ্যে করোনা চিকিৎসায় বাড়ল আরও প্রায় ৩৫০ কোভিড বেড 0 (0)

খবর লাইভ : কিছুদিনের মধ্যেই কলকাতায় বাড়তে চলেছে আরও ৩৩৫ টি কোভিড বেড। মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। রাজ্য সরকারের দেওয়া তথ্যে শীঘ্রই অ্যাপোলো হাসপাতালে বাড়তে চলেছে ৩০০টি কোভিড বেড। বেসরকারি হাসপাতালের তরফ থেকে পরিকাঠামো তৈরির কাজ চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে কয়েকদিনের মধ্যেই পরিকাঠামো তৈরি করে এই […]

National

বাড়িতে অক্সিজেন মজুত করার প্রয়োজন আছে কি? 0 (0)

খবর লাইভ : দেশে বর্তমানে কোভিড-১৯ নিয়ে ব্যাপক আতঙ্ক কাজ করছে৷ প্রতিদিন যেমন বহু মানুষ মারা যাচ্ছে, তেমনই আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে৷ অক্সিজেনের অভাবে দেশে হাহাকার সৃষ্টি হয়েছে৷ স্ত্রী স্বামীর মুখে ফুঁ দিয়ে শ্বাস ধরে রাখার চেষ্টা করছেন, কেউ বা হাসপাতালে বেড না পেয়ে গাছতলায় অক্সিজেন সিলিন্ডার নাকে লাগিয়ে পড়ে আছেন৷ এই মর্মান্তিক […]

State

করোনা আক্রান্ত হওয়ার জল্পনা ওড়ালেন মিঠুন 0 (0)

খবর লাইভ : ভুয়ো প্রচার ওড়ালেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার আচমকাই রটে যায় করোনায় আক্রান্ত হয়েছেন মিঠুন। তবে এক্ষেত্রে সে রটনা ছিল একেবারেই ভুল। করোনায় আক্রান্ত হননি তিনি নিজেই একথা এদিন স্পষ্ট করে দেন। অভিনেতা জানান, একটানা প্রচার চালিয়ে ক্লান্ত তিনি। আপাতত ছুটি কাটাচ্ছেন। গত ৭ মার্চ বিজেপিতে যোগ দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন একদা তৃণমূল […]

State

বিধানসভার ফলের দিন বিজয় মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের 0 (0)

খবর লাইভ : আগামী ২ মে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনার দিন বা তার পরে বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন৷ কোভিডের সংক্রমণ নিয়ে মাদ্রাজ হাইকোর্টের তিরষ্কারের পর এমনই তৎপরতা নিল কমিশন৷ ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নানা ধাপে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন সম্পাদিত হয়েছে ৷ বাংলায় এখনও […]

State

৩০ এপ্রিলের মধ্যে বেসরকারি হাসপাতালে অবশিষ্ট টিকা সরকারি স্টকে ফেরানোর নির্দেশ স্বাস্থ্য দফতরের 0 (0)

খবর লাইভ : ৩০ এপ্রিলের পর ভ্যাকসিনের সমস্ত স্টক সরকারকে ফেরত দিতে হবে বলে জানালো স্বাস্থ্য দফতর। পাশাপাশি ১ মে থেকে কী প্রক্রিয়ায় টিকাকরণ চলবে সে বিষয়ে একটি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে। এদিন স্বাস্থ্য দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ মে থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে যে টিকাকরণ কার্যক্রম চলবে সেখানে সমস্ত ভ্যাকসিন […]