State

করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু

0
(0)

খবর লাইভ : করোনায় কাবু গোটা দেশ। লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার। মৃত্যুর হারও কিছু কম নয়। সংক্রমণ কিংবা মৃত্যুর সংখ্যায় পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬ হাজার ৪০৩ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩ জনের। রাজ্যের স্বাস্থ্য দফতরের এই পরিসংখ্যান রীতিমতো ভয় ধরাচ্ছে মানুষের মনে।

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, দৈনিক সংক্রমণের সংখ্যা ১৬ হাজার পেরিয়ে গিয়েছে। গত বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ৬৪। বর্তমানে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬১৫। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ২৮৭ টি। রাজ্যের মধ্যে সবথেকে খারাপ অবস্থা কলকাতা ও উত্তর ২৪ পরগনার। কলকাতায় একদিনে ২৪ জন এবং উত্তর ২৪ পরগনার ১৩ জনের মৃত্যু হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *