State

গণনাকেন্দ্রে প্রার্থী প্রবেশে কড়া নির্দেশ কমিশনের

0
(0)

খবর লাইভ : ২ মে গণনাকেন্দ্রে ঢুকতে গেলে, প্রার্থীকে মানতে হবে কড়া নিয়ম। এমনই জানাল নির্বাচন কমিশন। কোনও প্রার্থী যদি গণনাকেন্দ্রে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে ভ্যাকসিনের দুটো ডোজই নিতে হবে। অথবা তাঁকে দেখাতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট। তবে সেই রিপোর্ট ৪৮ ঘণ্টা পুরনো হলে চলবে না।
সোমবার মাদ্রাজ হাইকোর্টের হুঁশিয়ারি, সেখানে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সাফ জানান, গণনার সময় কোভিডবিধি ঠিকঠাক না মানলে বন্ধ করে দেওয়া হবে গণনা। এরপর গতকাল বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করে কমিশন। কমিশনের এই নিষেধাজ্ঞার প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, স্রেফ নিষেধাজ্ঞা দিলেই হবে না। তা বলবৎ করে দেখাতে হবে।
এবার আরও একধাপ এগোল কমিশন। করোনা আবহে নির্বাচনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। আগামিকাল রাজ্যে শেষ দফার ভোট। তারপরই ভোট গণনা। কিন্তু ভোট বাংলায় লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণ। তাই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের ভূমিকায়। ওয়াকিবহাল মহলের একাংশ করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য কাঠগড়ায় তুলছেন নির্বাচন কমিশনকে। দুই হাইকোর্টের ভর্ৎসনার পর তাই পরপর দুই পদক্ষেপ করে করোনা নিয়ন্ত্রণে সচেষ্ট হল কমিশন। এদিন কমিশন সাফ জানিয়েছে, কোনও প্রার্থী যদি গণনাকেন্দ্রে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে ভ্যাকসিনের দুটো ডোজই নিতে হবে। অথবা তাঁকে দেখাতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট। এদিন ডেপুটি কমিশনার সুদীপ জৈন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন রাজ্য নির্বাচনী দফতরের সঙ্গে। তারপরই পরপর দু’টি নিয়মের কথা জানাল কমিশন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *