National

লকডাউন ঘোষণা হতেই লক্ষ লক্ষ শ্রমিক বেঙ্গালুরু ছাড়ছেন

0
(0)

খবর লাইভ : বছর ঘুরতে না ঘুরতেই ফের লকডাউন ও পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা৷ বাড়ি ফেরার জন্য ট্রেনে-বাসে হুড়োহুড়ি, দীর্ঘ লাইন৷ এর আগে মহারাষ্ট্রে এটা শুরু হয়েছিল৷ এবার বেঙ্গালুরুও এই চিত্র দেখতে পাচ্ছে৷ বেঙ্গালুরু শহরে ১৪ দিনের লকডাউন ঘোষণা হতেই আতঙ্কে ঘরে ফেরার হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে। ইতিমধ্যেই ৪ লক্ষ শ্রমিক বাসে করে বাড়ির পথে রওনা দিয়েছেন৷ বাস ধরার অপেক্ষায় কমপক্ষে ২ লক্ষ শ্রমিক৷ করোনা বিধি উড়িয়ে বেঙ্গালুরু শহরের বাসস্ট্যান্ডগুলিতে ভিড় জমিয়েছেন পরিযায়ী শ্রমিকরা। ঠাসাঠাসি-গাদাগাদি করে তাঁরা বাসে চাপছেন বাধ্য হয়ে৷ কোনও সুব্যবস্থা করতে পারছে না সেখানকার বিজেপি সরকার৷

করোনা মোকাবিলায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার। সরকারি বাসগুলি সেই নির্দেশ মানছে ঠিকই কিন্তু বেসরকারি বাস সেই নির্দেশ মানছে না। সরকারি বাসের টিকিট না পেয়ে বেসরকারি বাসে গাদাগাদি করে যাচ্ছেন যাত্রীরা। সুযোগ বুঝে তিন থেকে চার গুণ ভাড়া বেশি চাইছে বেসরকারি বাসগুলি। তবে যত ভাড়াই লাগুক, শহর ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন শ্রমিকরা। সকলে যে ভিন্ রাজ্যের বাসিন্দা তা নয়। কর্নাটকেরই বাসিন্দা বেশিরভাগ মানুষ। তাঁরা শহর ছাড়তে চাইছেন অনাহারের ভয়ে৷ গ্রামে ফিরে গেলে অন্তত দুবেলা খাবার জুটবে ঠিকমতো৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *