State

পুরোনো ট্যুইট স্মরণ করিয়ে বিজেপিকে তোপ পিকে-র

0
(0)

খবর লাইভ : ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ফের নিজের কৌশল প্রয়োগ করতে শুরু করলেন তৃণমূলের রাজনৈতিক-কৌঁসুলি প্রশান্ত কিশোর ওরফে পিকে। এবার নিজের পুরোনো ট্যুইট তুলে ধরে বিজেপিকে বিঁধলেন তিনি।
শনিবার পিকে নিজের ট্যুইটারে হ্যান্ডেলে লেখেন, ‘গণতন্ত্রের অন্যতম বড় লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে। বাংলার মানুষ তাঁদের বার্তা নিয়ে প্রস্তুত। তাঁরা সঠিক সিদ্ধান্তই জানাবেন।’ একইসঙ্গে ট্যুইটের শেষে পিকে লিখেছেন, ‘২ মে আমার পুরোনো টুইটের কথাটা মনে রাখবেন।’
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ট্যুইটারে তৃণমূলের ভোটকুশলী লিখেছিলেন, যতই হাইপ হোক না কেন, আসল বাস্তব হল বিজেপি দুই অঙ্ক পেরিয়ে তিন অঙ্কে পৌঁছতে পারবে না। এরপরই প্রশান্ত লিখেছিলেন, ‘এই টুইটটি সেভ করে রাখুন। যদি বিজেপি এর থেকে ভালো ফল করে, তাহলে এই জয়গা ছেড়ে দেব।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *