খবর লাইভ : আসানসোল সংশোধনাগারে চার ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর গরুপাচার মামলায় সায়গল হোসেনকে(Saigal Hossain) গ্রেফতার করল ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে সায়গলকে গ্রেফতার করেছে ইডি।
আরও পড়ুনঃ মুরারিপুকুরে ইমারতী ব্যবসায়ীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
গরুপাচার মামলায় সায়গল হোসেনকে গ্রেফতার করেছিল সিবিআই। আদালতের নির্দেশে তিনি আসানসোল সংশোধনাগারে ছিলেন। এদিন এই মামলায় ইডির মামলার প্রেক্ষিতে সংশোধনাগারে গিয়ে সায়গলকে জেরা করা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। সায়গলকে আসানসোলের অবসরকালীন বেঞ্চে তোলা হবে বলে ইডি সূত্রে খবর।




