খবর লাইভ : ভোটের দিনক্ষণ ঘোষণার পর সবার নজর এখন প্রার্থী তালিকায়। বিজেপি সূত্রে খবর, ১৩০টি কেন্দ্রের প্রার্থীর নাম ইতিমধ্যে দিল্লিতে গিয়ে পৌঁছেছে। জানা গিয়েছে, কেন্দ্র পিছু একাধিক প্রার্থীর নাম পাঠিয়েছে রাজ্য নেতৃত্ব। চূড়ান্ত সিলমোহর অবশ্য দেবে দিল্লি।
সূত্রের খবর, প্রথম পর্যায়ে ১৩০টি কেন্দ্রের প্রার্থী বেছে নিতে চাইছে দল। পরের পর্যায়ে বাকি ১৬৪টি কেন্দ্রের প্রার্থী বাছাই করা হবে। যে সব কেন্দ্রের প্রার্থীর নাম জমা পড়েছে, তাতে দেখা যাচ্ছে এক একটি কেন্দ্রের জন্য ৪ থেকে ৫ জনের নাম রয়েছে। সেখান থেকে কেন্দ্রীয় নির্বাচনী কমিটি বৈঠকে বসে একজনের নাম বেছে নেবেন। এর আগে লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বকে দফায় দফায় প্রার্থীর নাম ঘোষণা করতে দেখা গিয়েছে। যা নিয়ে বিরোধীরা কম কটাক্ষ করেননি। এবারে বিজেপির রণকৌশল কী হয়, এখন সেটাই দেখার।


