State

খাস কলকাতায় অগ্নিকাণ্ড

0
(0)

খবর লাইভ : খাস কলকাতায় শনিবার দুপুরে অগ্নিকাণ্ড। গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের কর্মাশিয়াল প্লেসে হঠাৎ আগুন লেগে যায়। তড়িঘড়ি দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমত হিমশিম খেতে হয় দমকলকর্মীদের। কয়েকজন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন। তবে আপাতত আগুন নিয়ন্ত্রণে এবং হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, প্রথমেএকটি হোটেলে আগুন লাগে। তারপর ছড়িয়ে পড়ে। কর্মাশিয়াল প্লেসের মধ্যে প্রচুর সরঞ্জাম থাকায় দ্রুত আগুন ছড়িয়ে যায়। তবে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। তবে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। তীব্র ধোঁয়ায় কবলে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন দমকলকর্মী। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক ও কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলে পুলিশ জানিয়েছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। ঠিক কী থেকে আগুন লাগল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *