Special News Special Reports State

অভিষেকের কনভয় হামলায়  ধৃত কুড়মি নেতা রাজেশ মাহাতোর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, কৌতূহল তুঙ্গে

0
(0)

খবর লাইভ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের অভিযোগে ধৃতদের মধ্যে ছিলেন কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতোর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

পঞ্চায়েত ভোটে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বেশ কয়েকটি বুথে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন কুড়মি প্রতিনিধিরা। তাঁরা তৃণমূলকে সমর্থন করবেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

রাজেশের বক্তব্য, ‘‘কোনও রাজনৈতিক দলকে কুড়মি নির্দল প্রার্থীরা সহযোগিতা করবেন না। রাজনৈতিক দলগুলির উদারতা থাকলে তারা কুড়মি প্রার্থীদের সমর্থন করুক।’’

তবে এ বার পঞ্চায়েত ভোটের আগে কুড়মিদের জাতিসত্তার আন্দোলন, কুড়মি আদিবাসীদের ভাগাভাগির অভিযোগ ঘিরে কিছুটা শঙ্কায় ছিল শাসক শিবির। বিশেষত মন্ত্রী বিরবাহার গাড়িতে হামলার অভিযোগে কুড়মি নেতাকর্মীদের গ্রেফতার ঘিরে উত্তেজনার পারদ চড়েছিল। বস্তুত, এর প্রতিবাদে পঞ্চায়েত ভোটে কুড়মিরা নির্দল প্রার্থী হয়ে লড়াই করেন। কিছু আসনে তাঁরা জিতেওছেন। তবে তৃণমূলকে বিশেষ বেগ দিতে পারেননি। বিরোধীশূন্য করে ঝাড়গ্রাম জেলা পরিষদ পেয়েছে তৃণমূল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *