Special News Special Reports State

বিজেপিতেই যোগ দিচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

0
(0)

খবর লাইভ : হাই কোর্টে নিজের পদ থেকে মঙ্গলবার ইস্তফা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন। রবিবার নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানানোর পরই জল্পনা উঠে আসছিল। রাজনীতিতে যোগ দেওয়ার স্পষ্ট ইঙ্গিতও দিয়েছিলেন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, সম্ভবত ৭ মার্চ বিকালে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন তিনি।

আরও পড়ুনঃ ইজরায়েলে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হানায় প্রাণ হারালেন এক ভারতীয় !

এদিন তিনি এখ প্রশ্নের উত্তরে বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। শাহজাহান শেখকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি বললেন, তালপাতাল সেপাই বলেছে, বিচারব্যবস্থা ওর গ্রেফতারি আটকেছিল। তালপাতার সেপাই বিচারব্যবস্থার কিছু জানেন না। ওঁর পেটে বোমা মারলেও কিছু বেরোবে না। তাঁর বিরুদ্ধে আদালত কিছু ব্যবস্থা নেয়নি, ওঁর ভাগ্য ভাল। শুভেন্দু অধিকারীকে নারদ কাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছে। এই প্রশ্নের জবাবে অভিজিৎ জানিয়েছেন, শুভেন্দু চক্রান্তের শিকার।

তিনি বলেন, শেষ সাত দিন বিজেপির সঙ্গে কথা হয়েছে। দু’পক্ষের সহমতে সিদ্ধান্ত নিয়েছি। ওই দিনগুলিতে বিচারের কাজ করিনি। অভিজিৎ বলেন, সিপিএমে যোগ দেব না কারণ আমি ঈশ্বর বিশ্বাসী। ধর্মে বিশ্বাস করি। তাদের সঙ্গে আমার মিল হবে না। কংগ্রেস হল পারিবারিক জমিদারির একটা দল। এখানে জয়রাম রমেশের মতো শিক্ষিত মানুষেরা থাকেন। কিন্তু তাঁরা পদ পান না। রাহুল গান্ধীর মতো নেতাদের পিছনে থেকে যেতে হয়। তিনি বললেন, বিজেপি একমাত্র দল যারা। এখানে আর কোনও সর্বভারতীয় পার্টি নেই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *