State

নাগরিকত্ব দেবে বলে ভাঁওতা দিচ্ছে বিজেপি, ঠাকুরননগরে সরব অভিষেক

0
(0)

খবর লাইভ : ঠাকুরনগরের মাটিতে দাঁড়িয়ে ফের বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব ইস্যুতে বিজেপিকে কাঠগড়ায় তুলে মতুয়াদের উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, করোনার টিকাকরণের পর সিএএ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। টিকাকরণ প্রক্রিয়া শেষ হতে ৯ বছর লাগবে। তারপর আপনাদের নাগরিকত্ব দেবে বলে ভাঁওতা দিচ্ছে। আপনারা তো আগে থেকেই নাগরিক। আপনারা তো ভোট দেন। আপনারা অবৈধ হলে নরেন্দ্র মোদি অবৈধ।’
এদিন তৃণমূল সাংসদ স্পষ্ট জানিয়ে দেন, ‘অমিত শাহ আবার দিল্লি থেকে এসে বাংলা দখল করবেন বলেছেন। ২ বছর অন্তর হেলিকপ্টারে আসছেন। তারপর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি বলছে, জয় বাংলা বাংলাদেশের স্লোগান। সোনার বাংলাও তো বাংলাদেশের স্লোগান। তুমি সোনার উত্তরপ্রদেশ তৈরি করতে পারনি কেন? সোনার হরিয়ানা, ত্রিপুরা, মধ্যপ্রদেশ হয়নি কেন? বহিরাগতদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। জোর করে চাপিয়ে দেওয়ার রাজনীতি চলবে না।’ এদিন আয়ুষ্মান ভারত নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘স্কুটার, স্মার্ট ফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড সবার জন্য।’
এদিন সিবিআইয়ের তৎপরতা নিয়েও একইভাবে সরব ছিলেন অভিষেক। তিনি বলেন, ‘যতই আমার পিছনে সিবিআই লাগান, কিছু করতে পারবেন না। আমার গলা কেটে নিলেও জয় বাংলা বেরোবেই। দুদিন আগে আমার হেলিপ্যাডে জল ঢেলে দিয়েছিল। আমি যাতে আসতে না পারি, তার চক্রান্ত করা হচ্ছিল। এসব করে লাভ নেই।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *