Sports

মাত্র দুদিনেই ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

0
(0)

খবর লাইভ : মাত্র দুদিনেই ইংল্যান্ডকে হারিয়ে ১০ উইকেটে তৃতীয় টেস্ট জিতে নিল ভারত। সিরিজে এখন ২-১ এগিয়ে গেল কোহলি বাহিনী।
ভারত দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় ৪৯ রান কোনও উইকেট না হারিয়েই তুলে নেয়। এর আগে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস অবশ্য ৮১ রানে শেষ হয়ে যায়। ভারতের বিরুদ্ধে এটাই ইংল্যান্ডের সর্বনিম্ন টেস্ট ইনিংস। অধিনায়ক জো রুট ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেও ব্যাট হাতে একেবারেই ব্যর্থ হন। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নেন অক্ষর প্যাটেল। তিনিই এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন পান চার উইকেট। এই ম্যাচেই তিনি টেস্টে চারশো উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। যা দ্বিতীয় দ্রুততম। অশ্বিনের সংগ্রহ ৭৭টি টেস্টে ৪০১টি উইকেট।
এই টেস্ট জেতার ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে ভারতকে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ড্র বা জিতলেই হবে। ফাইনালে উঠলে খেলা হবে নিউজিল্যান্ডের সঙ্গে। তবে ভারত যদি শেষ টেস্ট হেরে যায়, তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে অজিরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *