National

মুম্বইয়ের হোটেলে রহস্যজনক মৃত্যু সাংসদের

0
(0)

খবর লাইভ : মুম্বইয়ের এক হোটেল থেকে উদ্ধার হল সাংসদ মোহন ডেলকরের মৃতদেহ। দাদরা ও নগর হাভেলি থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান, তিনি আত্মহত্যা করেছেন।
দক্ষিণ মুম্বইয়ের মেরিন ড্রাইভ এলাকার একটি সি ফেসিং হোটেল থেকে সাংসদ মোহন ডেলকরের মরদেহ উদ্ধার করা হয়। ঘর থেকে সাংসদের গুজরাতি ভাষায় লেখা একটি স্যুইসাইড নোটও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ডেলকরের স্ত্রী, এক পুত্র ও এক কন্যা আছে। সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য তিনি।
ডেলকর পেশায় ছিলেন একজন কূষি বিশেষজ্ঞ। দীর্ঘদিন দাদরা ও নগর হাভেলির কংগ্রেস সভাপতি ছিলেন মোহন ডেলকর। ১৯৮৯ সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে লোকসভায় আসেন তিনি। ২০০৯ ও ২০১৪ সালে হেরে যান। তবে ২০১৯ সালে দলের সঙ্গে সম্পর্ক ছেদ করেন। এরপর ওই বছরই লোকসভা নির্বাচনে দাদরা ও নগর হাভেলি লোকসভা কেন্দ্র থেকে নিজের দল ভারত নবশক্তি পার্টির টিকিটে জয়লাভ করেন ডেলকর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *