খবর লাইভ : দুর্ঘটনার কবলে পড়ল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের কনভয়। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়ি। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বীরভূমের আমোদপুরের কাছে। তবে বরাতজোরে রক্ষা পেয়েছেন কেষ্ট।
জানা গিয়েছে, এদিন বীরভূমের ময়ূরেশ্বর জনসভা ছিল অনুব্রত মন্ডলের। সেই জনসভায় যোগ দিতে যাওয়ার পথেই আমোদপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। অনুব্রতর কনভয়ের পিছনে থাকা একটি গাড়ি নিয়ন্ত্রণ সামনের গাড়িটিকে ধাক্কা মারে। দুটি গাড়িই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গাড়ি দুটি ছাড়া আর কারও কোনও ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে। অনুব্রত মন্ডলের বা তাঁর গাড়িতে কোনও আঘাত লাগেনি বলে জানা গিয়েছে।

