International

বিশ্বজুড়ে কোভিশিল্ড টিকা দেওয়ার ছাড়পত্র পেল সেরাম

0
(0)

খবর লাইভ : অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড টিকা বিশ্বব্যাপী সরবরাহের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেল পুনের সিরাম ইনস্টিটিউট। বিশ্বের আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলিতে টিকা সরবরাহ করবে সিরাম।
ফাইজারের পর অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন হল দ্বিতীয় টিকা, যেটিকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর সহকারী ডিরেক্টর জেনারেল ডা. মারিয়াঞ্জেলা সিমাও বলেন, ‘যে সব দেশগুলিতে টিকা তৈরি করার কাঠামোই নেই, তারা এবার এই কর্মসূচিতে স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষকে টিকা দিতে পারবে।’ করোনার জেরে বিশ্বে প্রায় ১১ কোটি মানুষ সংক্রমিত হয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত অনেক দেশই গণটিকাকরণ শুরু করতে পারেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই অনুমোদনের ফলে এই কাজ আরও ত্বরান্বিত হবে বলেই মনে করা হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *