International

১০ বছর আগে ঘটা ভূমিকম্পের ‘আফটারশকে’ কেঁপে উঠল জাপান, আহত শতাধিক

0
(0)

খবর লাইভ : আতঙ্ক বাড়িয়ে জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রবিবার রাতের এই ঘটনায় প্রাণহানি না-ঘটলেও আহত হয়েছেন শতাধিক মানুষ। এটা ১০ বছর আগে ঘটা ভূমিকম্পের ‘আফটারশক’ বলে জানিয়েছেন ভূ-তত্ত্ববিদরা।
জানা গিয়েছে, রবিবার রাতে জাপানের উত্তর-পূর্ব অংশের বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ৭.৩। এই কম্পনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। ফুকুশিমায় বহু জায়গায় ধস নেমেছে। টোকিয়ো শহরের বাড়িগুলিও কেঁপে উঠেছিল। বিদ্যুৎ ও জল পরিষেবা ব্যাহত হয়েছে বহু জায়গায়। অনেক জায়গায় জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। এই ভূমিকম্পে অন্তত ১০৪ জন আহত হয়েছেন বলে জাপানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে।
জাপানের জাতীয় ভূমিকম্প সংস্থার তরফে জানানো হয়েছে, ২০১১ সালে সেখানে যে ৯.০ তীব্রতার ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল, এটা তারই ‘আফটারশক’। এই ধরনের ‘আফটারশক’ আরও হতে পারে বলেও জানিয়েছে তারা। তবে এখনই সেখানে সুনামির কোনও আশঙ্কা নেই

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *