International Special News Special Reports

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণা

0
(0)

খবর লাইভ : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, জুলাই মাসে ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত প্রাণঘাতী হামলার ঘটনায় রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য সর্বোচ্চ শাস্তি প্রাপ্য বলে রায়ে উল্লেখ করা হয়েছে।এক মাসব্যাপী সাক্ষ্য–প্রমাণ, জবানবন্দি এবং যুক্তিতর্ক পর্বের পর সোমবার এই রায় ঘোষণা করা হয়। একই মামলায় বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া অভিযুক্ত আরও এক ব্যক্তি—চৌধুরী আব্দুল আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

আদালতের দাবি, আন্দোলন দমনে ‘অযৌক্তিক বলপ্রয়োগ’ এবং ‘পরিকল্পিত আক্রমণের মাধ্যমে বহু নিরীহ শিক্ষার্থীর প্রাণহানি’ ঘটেছিল। অভিযোগ, ঘটনাক্রমে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে—এই যুক্তিতেই সর্বোচ্চ সাজা নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সোমবার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হাসিনা বর্তমানে ভারতের নয়াদিল্লিতে নির্বাসিত।

যদিও এখন কী ঘটছে সে সম্পর্কে খুব বেশি বিস্তারিত কিছু জানা যায়নি, তার ছেলে এবং উপদেষ্টা বলেছেন যে পরিবার এবং দল “মৃত্যুদণ্ড” শুনতে প্রস্তুত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *