খবর লাইভ : আরও এক রাজ্যে পতনের মুখে কংগ্রেস! পুদুচেরিতে ইস্তফা দিলেন আরও এক বিধায়ক। তার পরেই ওই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা হারাল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। ফলে পুদুচেরিতে কংগ্রেস সরকারের ভবিষ্যত এখন প্রশ্নের মুখে।
জানা গিয়েছে, মঙ্গলবারই বিধায়ক এ জন কুমার ইস্তফা দিলেন। ২০১৯ সালে উপনির্বাচনে কামরাজ নগর থেকে জিতেছিলেন তিনি। মন্ত্রিত্ব ছেড়েছেন আগেই। এবার বিধায়ক পদে ও ইস্তফা দিলেন। কুমারের ইস্তফার পর শাসকদল কংগ্রেসের বিধায়ক সংখ্যা দাঁড়াল ১০।
প্রসঙ্গত, এর আগে কংগ্রেসের দু’জন মন্ত্রী এবং জন কুমারকে নিয়ে দু’জন বিধায়ক ইস্তফা দিয়েছেন। দু’জন সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন। এক জনকে দলবিরোধী কাজের জন্য ডিসকোয়ালিফাই করা হয়েছে। বর্তমান শাসক এবং বিরোধী, উভয়েরই ১৪টি করে আসন রয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের সরকার টেকানো চাপ। কংগ্রেস অবশ্য গোটা বিষয়টির জন্য বিজেপির দিকেই আঙুল তুলেছে।




