International National Special News Special Reports

মোদির সফর উপলক্ষে বুর্জ খলিফাকে  জাতীয় পতাকার রঙে সাজানো হল

0
(0)

খবর লাইভ : ‘ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।’ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সেলফি পোস্ট করে এমনই লিখলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ । শুধু তাই নয়, পোস্ট করা ছবির নীচে ফরাসি, ইংরেজি এবং হিন্দিতে লেখা হয়েছে ওই ক্যাপশন।

এদিকে, এদিন মাক্রঁর সঙ্গে যৌথ বিবৃতিতে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী বলেন, “আমরা আমাদের কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর উদযাপন করছি। এর আগের ২৫ বছরের মজবুত ভিত্তির ওপর ভিত্তি করে আগামী ২৫ বছরের রোডম্যাপ তৈরি করছি।” তিনি বলেন, “এজন্য সাহসী ও উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। ভারতের মানুষ নিজেদেরকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়েছে। এই যাত্রায় আমরা ফ্রান্সকে একটি প্রাকৃতিক অংশীদার মনে করি।

আরও পড়ুনঃ উইম্বলডন ফাইনালে জোকোভিচ, ফেডেরার নজিরের সামনে জোকার
মোদির সফর উপলক্ষে সে দেশের বুর্জ খলিফাকে জাতীয় পতাকার রঙে রাঙানো হয়েছিল।

শুক্রবার সকাল ১১টা নাগাদ আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। এই সফর প্রসঙ্গে মোদি একটি বিবৃতিতে বলেন, “আমি আমার বন্ধু প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করার জন্য অপেক্ষা করছি।” বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচি সম্পর্কে জানিয়ে মোদি বলেন, “আমরা বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান এবং প্রযুক্তি-সহ একাধিক বিষয় নিয়ে একসঙ্গে কাজ করব।”

প্রধানমন্ত্রী মোদি বলেন, “দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক অনেকটাই বড়সড় ভূমিকা নিয়েছে। আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার ক্ষেত্রে ফ্রান্স খুবই গুরুত্বপূর্ণ সঙ্গী।” তিনি বলেন, “সাবমেরিন হোক বা ভারতীয় নৌবাহিনীর জাহাজ, এক সঙ্গে আমরা শুরু আমাদের নয়, অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশের চাহিদাও পূরণ করতে চাই। আমি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রফতানির জন্য ইন্ডিয়ান অয়েল ও ফ্রান্সের টোটাল কোম্পানির মধ্যে দীর্ঘ মেয়াদি চুক্তিকে স্বাগত জানাই। এটি আমাদের পরিচ্ছন্ন শক্তি পরিবর্তনের লক্ষ্য অর্জনে সাহায্য করবে।”

ফ্রান্সে ইউপিআই চালুর কথা ঘোষণা করেছে ভারত। এর পাশাপাশি ফ্রান্সে ভারতীয় দূতাবাসে চালু হচ্ছে ডিআরডিওর টেকনিক্যাল অফিস। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভারত যে ৩৬টি রাফাল অর্ডার দিয়েছে, তা সময়ে ডেলিভারি করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ভারত ও ফ্রান্স। ভবিষ্যতে তাদের গ্রাউন্ড ব্রেকিং কো-অপারেশনকে প্রসারিত করবে।
দুদিনের ফ্রান্স সফর শেষে শনিবার প্রধানমন্ত্রী রওনা দেন সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে। বিদেশমন্ত্রকের তরফে এ ব্যাপারে একটি ট্যুইটও করা হয়েছে। তাতে বলা হয়েছে, ভারত-ফ্রান্স সম্পর্কের একটি নয়া অধ্যায় শুরু করে ফ্রান্সকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিনই আবুধাবির উদ্দেশে রওনা দিয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *