State

বাম কর্মী মইদুলের মৃত্যুতে দুঃখপ্রকাশ মমতার, পরিবার চাইলে একজনকে চাকরি

0
(0)

খবর লাইভ : নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাতে জখম বাম কর্মী মইনুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী বলেন, ‘যে কোনও মৃত্যুই দুঃখজনক। সকালে সুজন চক্রবর্তীকে ফোন করেছিলাম।বলেছি এটা দুঃখজনক।’
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা আরও বলেন, ‘ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বোঝা যাবে। নবান্ন অভিযানে আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানেই না পরিবার। মৃতের পরিবার ১৩ ফেব্রুয়ারি বিষয়টি জানতে পেরেছে। পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়নি। মৃত্যুর বিকল্প কখনই সাহায্য নয়। তবুও বলছি, পরিবার চাইলে একজনকে চাকরি দেওয়া হবে।’
বাম ও কংগ্রেসের অবশ্য অভিযোগ, পুলিশের ব্যাপক মারধরের জেরেই মৃত্যু হয়েছে মইনুল ইসলাম মিদ্যার।
গত ১১ ফেব্রুয়ারি বাম ছাত্র- যুবদের নবান্ন অভিযানে আহত হন মইনুল। ডিওয়াইএফআইয়ের দাবি, তাঁর মাথায় পুলিশের লাঠির আঘাত লাগে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা করা যায়নি। এদিন সকালে মৃত্যু হয় তাঁর। মইনুলের কিডনি ফেলিওর হয়। এদিন সকালে হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঁকুড়া কোতুলপুরের এই যুব নেতা। এদিনের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, মিদ্যা কী আদৌ ওদিনের মিছিলে ছিলেন? কীভাবে মৃত্যু হল তাঁর? বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘গত কয়েকদিন ধরে ওই যুবকের খবর জানত না পরিবার। পুলিশকে জানানো হয়নি। ময়নাতদন্তের রিপোর্টের দিকে নজর রয়েছে পুলিশের।’
বাম নেতৃত্বের দাবি, পুলিশের লাঠির আঘাতে কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে যুবকের। এদিনই কলকাতার পুলিশ মর্গে তাঁর দেহের ময়নাতদন্ত হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *