Special News Special Reports State

রাজভবনের সামনে ধর্না ইস্যুতে আদালতের অনুমতি প্রসঙ্গে অভিষেককে খোঁচা শুভেন্দুর

0
(0)

খবর লাইভ : ‘আমার লড়াইকে সিলমোহর দিল আদালত। আমি কৃতজ্ঞ।’নাম না করে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে রাজভবনের সামনে ধর্না অবস্থান ইস্যুতে আদালতের অনুমতি প্রসঙ্গে ঠিক এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরলেন বিশ্বজয়ীরা, বিমানবন্দরে সমর্থকদের উপচে পড়া ভিড়

শুভেন্দু অধিকারী নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘‘আমার নীতিগত লড়াই ছিল, উনি যদি ১৪৪ ধারা অমান্য করে পুলিশের অনুমতিক্রমে পাঁচ দিন ধরে রাজভবনের সামনে বসতে পারেন তাহলে অন্য কেউ নয় কেন? আমার লড়াইটা ছিল এটাই। আদালতের কাছে আমি কৃতজ্ঞ এই কারণেই যে, আজ আমার লড়াইয়ের সিলমোহর দিয়েছে আদালত। আদালতের নির্দেশ মেনে আগামী ১৪ জুলাই ভোট পরবর্তী অশান্তির ঘটনায় অত্যাচারিত এবং শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আমি রাজভবনের সামনে নির্দিষ্ট স্থানে ধর্না অবস্থানে বসব।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *