National

ফাসট্যাগ না করানো থাকলেই দিতে হবে দ্বিগুণ টোল, নির্দেশিকা কেন্দ্রের

0
(0)

খবর লাইভ : আজ, সোমবার মধ্যরাত থেকেই জাতীয় সড়কের সমস্ত টোলপ্লাজায় বাধ্যতামূলক করা হয়েছে ফাসট্যাগ। ফাসট্যাগ না করানো থাকলেই দিতে হবে দ্বিগুণ টোল। কেন্দ্রের সড়ক ও পরিবহণ মন্ত্রকের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। টোল ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং জাতীয় সড়কগুলি দিয়ে দ্রুত যানচলাচলের সুবিধার্থেই ফাসট্যাগ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সড়ক ও পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
কিন্তু কী এই ফাসট্যাগ?
জানা গিয়েছে, প্রযুক্তিনির্ভর টোল পরিষেবা-ই হল ফাসট্যাগ। এর পোশাকি নাম ফাসট্যাগ। টোল ব্যবস্থায় স্বচ্ছতা এবং জাতীয় সড়কগুলি দিয়ে দ্রুত যানচলাচলের সুবিধার্থে প্রযুক্তিনির্ভর টোল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারের।
যদিও এখনও বহু গাড়ির ফাসট্যাগ করানো হয়নি। বিশেষ করে বাণিজ্যিক যানগুলি ফাসট্যাগ করায়নি। সমস্ত টোলপ্লাজাতেই টোল মেটাতে গিয়ে গাড়ির লম্বা লাইন পড়ছে। জাতীয় সড়কগুলিতে তৈরি হচ্ছে তীব্র যানজট। তাই এবার ফাসট্যাগ জারি করতে কড়া পদক্ষেপ করল কেন্দ্র। ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে জাতীয় সড়ক দিয়ে যাওয়া ফাসট্যাগ না থাকলেই গাড়িকে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে বলে নির্দেশিকা জারি করেছে সড়ক ও পরিবহণ মন্ত্রক।
উল্লেখ্য, এর আগে ১ জানুয়ারি থেকে ফাসট্যাগ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু পরে পরিস্থিতির উপর নজর রেখে সেই সময়সীমা ১৫ ফেব্রুয়ারি করা হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *