National Special News Special Reports

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তরসূরী নিয়ে মুখ খুললেন সংঘ প্রধান মোহন ভাগবত

0
(0)

খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তরসূরী নিয়ে জল্পনা চললেও সেই বিতর্কে নিজেদের জড়াতে নারাজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সংঘ প্রধান মোহন ভাগবত স্পষ্ট জানিয়ে দিলেন, মোদির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এ সিদ্ধান্ত সম্পূর্ণই বিজেপি এবং নরেন্দ্র মোদির নিজেদের বিষয়।

৯ ডিসেম্বর চেন্নাইয়ে আরএসএসের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাগবত বলেন, কিছু প্রশ্ন আমার আওতার বাইরে। এ বিষয়ে আমার বলার কিছু নেই। আমি শুধু তাঁর মঙ্গল কামনা করতে পারি। উত্তরসূরী ঠিক করবেন মোদি এবং বিজেপি।

রাজনৈতিক মহলের মতে ভাগবতের এই মন্তব্য থেকে এটা স্পষ্ট যে, বিজেপির অভ্যন্তরীণ নেতৃত্ব বা উত্তরাধিকার বিতর্কে কোনওভাবেই হস্তক্ষেপ করতে চায় না আরএসএস।

মোহন ভাগবত আরও বলেন, ভারতকে “বিশ্বগুরু” হতে হলে সমাজের বর্ণভিত্তিক ও ভাষাগত বিভাজন দূর করা অত্যন্ত জরুরি। তাঁর কথায়, আরএসএসকে এক লক্ষেরও বেশি স্থানে বিস্তৃত করতে হবে। দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে হলে বর্ণ ও ভাষার বিভেদ দূর  করতেই হবে।

তিরুচিরাপল্লিতেও একটি কর্মসূচিতে বক্তব্য রাখেন ভাগবত। তিনি বলেন, আরএসএস সম্পর্কে দেশে বহু আলোচনা হলেও তার বেশিরভাগই তথ্যের ভিত্তিতে নয়, অনুমানের ভিত্তিতে। তাই “জনসাধারণের সঙ্গে সরাসরি আলোচনার” প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

আরএসএসের ১০০ বছরের যাত্রা উপলক্ষে নতুন উদ্যোগের অংশ হিসেবে সারাদেশে বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এতে স্বেচ্ছাসেবকরা মানুষের কাছে গিয়ে সংগঠন সম্পর্কে সঠিক এবং বাস্তব তথ্য তুলে ধরবেন। ভাগবত বলেন, আরএসএস গত ১০০ বছর ধরে কাজ করছে। কিন্তু গত ১০-১৫ বছর ধরে সংগঠনটিকে কেন্দ্র করেই বেশি আলোচনা হচ্ছে। আমাদের সমর্থক ও বিরোধীরা দু’পক্ষই অনেক সময় তথ্যের বদলে অনুমানের ভিত্তিতে মন্তব্য করেন। তাই বাস্তব তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *