National Special News Special Reports

কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে ইডির টানা জেরা কালিঘাট থানার আইসি শান্তনু সিনহা বিশ্বাসকে

0
(0)

খবর লাইভ : রাজ্যের গরু পাচার কাণ্ডের তদন্তে দিল্লির সদর দফতরে ডেকে একের পর এক ব্যক্তিকে জেরা করছে ইডি৷ এবার কয়লা পাচার কাণ্ডেও দিল্লিতে তলব করে জেরা প্রক্রিয়া করা শুরু করল ইডি৷

বুধবার দিল্লিতে জেরা করা হয়েছে কালিঘাট থানার আইসি, কলকাতা পুলিশের এসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে৷ কয়লা পাচার কাণ্ডের তদন্তে তাঁর নাম উঠে আসার পরে তথ্য যাচাইয়ের জন্যই শান্তনু বাবুকে দিল্লিতে ডেকে পাঠিয়ে জেরা করা হয়েছে বুধবার৷

আরও পড়ুনঃ টুইটারের পর কর্মী ছাঁটাইয়ের পথে মেটা
কালিঘাট থানার দায়িত্বপ্রাপ্ত এই শান্তনু সিনহা বিশ্বাসই গত মার্চ মাসে তিনজন ইডি আধিকারিককে তোলাবাজির অভিযোগে জেরার জন্য কালিঘাট থানায় তলব করেছিলেন৷ যদিও ইডি আধিকারিকরা সেদিন জেরার জন্য কালিঘাট থানায় হাজিরা দেননি বলেই রাজ্য পুলিশ সূত্রের দাবি৷ ঘটনাচক্রে সেদিনই দিল্লিতে দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছিলেন ইডি আধিকারিকরা৷ ইডি সূত্রে দাবি করা হয়েছে, কয়লা পাচারের তদন্তে নেমে তাদের আধিকারিকরা বিভিন্ন পুলিশ অফিসারদের থেকেই শান্তনুবাবুর নাম জানতে পেরেছেন৷ এই প্রসঙ্গেই ইডির দাবি, গোটা পাচার কাণ্ড নিয়ে অনেক তথ্য আছে শান্তনু বাবুর কাছে৷ নয়াদিল্লিতে ইডি সূত্রের দাবি, বুধবার শান্তনুবাবুর থেকে অনেক নথি জমা নেওয়া হয়েছে৷ এর আগে ইডি আধিকারিকরা জেলার দায়িত্বে থাকা রাজ্য পুলিশ কর্তাদের ডেকে কয়লা কাণ্ডে জেরা করেছেন৷ এই প্রথম কলকাতা পুলিশের কোনও আধিকারিককে দিল্লিতে ডেকে জেরা করল ইডি৷ স্বভাবতই শান্তনু সিনহা বিশ্বাসের জেরা নিয়ে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য শুরু হয়েছে৷ অনেকেই মনে করছেন জেলার টাকা শহর কলকাতার কোনও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে পৌঁছেছে কি না, খতিয়ে দেখতে চাইছেন ইডি আধিকারিকরা৷
কয়লার পাশাপাশি এদিন গরু পাচার কান্ডেও লাগাতার জেরা চালিয়েছেন ইডি আধিকারিকরা৷ বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে এদিনও জেরা করেন তাঁরা৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *