খবর লাইভ : পুলিশের জালে ধরা পড়ল লস্কর-ই-তৈবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি জাহুর আহমেদ রাথার। গত বছর কুলগামে তিন বিজেপি নেতাকে খুনের ঘটনায় এই লস্কর জঙ্গির হাত ছিল বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, রাথার লস্করের সঙ্গে যুক্ত ও প্রথম সারির জঙ্গিদের মধ্যে একজন। জম্মু ও কাশ্মীরের এক সিনিয়র অফিসার বলেন, ‘অনন্তনাগে কর্মরত পুলিশের একটি দল ওই সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে।’ ওই অফিসার বলেন, ‘দক্ষিণ কাশ্মীরে ফাররাতে এক পুলিশকর্মীকে খুনের ঘটনায় ওই জঙ্গির হাত ছিল। কাশ্মীরে নিয়ে এসে তাকে জেরা করা হবে। শুক্রবার রাতে জাহুরকে গ্রেফতার করা হয়েছে।’ পুলিশের দাবি, জম্মু-কাশ্মীরে রাজনৈতিক দলগুলির ওপর হামলার দায়িত্ব রয়েছে লস্করের শাখা সংগঠন টিআরএফের। এই টিআরএফেরই জঙ্গিনেতা ছিল জাহুর।




